Saturday, April 4, 2026

উৎসবের মরশুমে অস্থায়ী হোমগার্ড নিয়োগের ঘোষণা রাজ্যের!

Date:

Share post:

আসন্ন দীপাবলি এবং জগদ্ধাত্রী পুজোর (Diwali and Jagadhatri Puja) কথা মাথায় রেখে রাজ্যজুড়ে অস্থায়ী হোমগার্ড নিয়োগের (Temporary Home Guard Recruitment) কথা ঘোষণা করা হল। পায়ের চোটের কারণে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেও দীপান্বিতা কালীপুজোর উদ্বোধনে সশরীরে হাজির মমতা (Mamata Banerjee)। বুধবার বিকেল থেকেই কলকাতার বিভিন্ন পুজো মন্ডপে হাজির হন তিনি। এরপরই অস্থায়ী হোম গার্ড নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী(CM)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আসন্ন কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ঠাকুর দেখতে যাতে কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে প্রচুর হোমগার্ড নিয়োগ করা হবে বলেও জানা যায়।

রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, অস্থায়ী হোমগার্ডে পদে নেওয়া হবে ১২৫০ জনকে। প্রত্যেকদিন ৫৮২ টাকা করে পাবেন তাঁরা। পুজোর মরশুমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই নিয়োগ। ১২ নভেম্বর (রবিবার) কালীপুজো (Kali Puja Day)। তারপরের তিনদিন অর্থাৎ ১৩,১৪ ও ১৫ তারিখ প্রতিমা বিসর্জনের জন্য ধার্য করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...