Tuesday, March 31, 2026

পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ধোঁ.য়াশা! স্যাটেলাইটে ভিউ প্রকাশ NASA-র

Date:

Share post:

রাজধানীর মাত্রাতিরিক্ত দূষণে (Air Pollution in Delhi) কার্যত ধুঁকছে উত্তর ভারত। দীপাবলির আগেই দুশ্চিন্তা। দিল্লি দূষণের প্রভাব এবার বাংলায় পড়তে চলেছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র স্যাটেলাইট (NASA Overview Satellite) থেকে তোলা ছবি অনুযায়ী পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ধোঁয়াশা চোখে পড়েছে। যা নিয়ে চিন্তা বাড়ছে পরিবেশবিদদের।

পাকিস্তান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিষাক্ত ধোঁয়াশায় আকাশ ঢেকে থাকতে দেখা গিয়েছে NASA-র ওভার ভিউ স্যাটেলাইটের সদ্য প্রকাশিত ছবিতে। এমনিতেই রাজধানীতে দূষণের জেরে উত্তর ভারতের অবস্থা তথৈবচ। দূষণ কমাতে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। তার মাঝেই এই ছবি চিন্তা বাড়াচ্ছে। নাসা জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ফসল পোড়ানোর পরিমাণ প্রায় ৭৪০ শতাংশ বেড়েছে। তার জেরে এভাবে ছড়িয়ে পড়ছে দূষিত ধোঁয়াশা। এ নিয়ে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়া জানায় সুপ্রিম কোর্টও (Supreme court)।অবিলম্বে ফসলের গোড়া পোড়ানো বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...