Tuesday, April 7, 2026

মহুয়াকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির, ডিসেম্বরে সাংসদের ভবিষ্যৎ নির্ধারণ

Date:

Share post:

পরীক্ষার প্রশ্নপত্র হাতে আসার আগেই উত্তরপত্র তৈরি ছিল। বিজেপির পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রত্যাশা মতই মহুয়া মৈত্রের বিরুদ্ধে পদক্ষেপ নিল লোকসভার এথিক্স কমিটি। ওই তৃণমূল সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করা হলো তার স্পিকার ওম বিড়লার কাছে। এথিক্স কমিটির বৈঠকে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ৫০০ পাতার খসড়া রিপোর্ট অনুমোদিত হয়েছে। মহুয়াকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন ছ’জন সদস্য, বিরুদ্ধে ভোট দিয়েছেন চার জন। এ বার এথিক্স কমিটি সেই রিপোর্ট পাঠাচ্ছে স্পিকারের কাছে। ডিসেম্বরের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে এই রিপোর্ট।

জানা গিয়েছে, এথিক্স কমিটি তাদের রিপোর্টে বলেছে, “মহুয়া মৈত্র এবং দর্শন হিরানন্দানির মধ্যে যে টাকার লেনদেন হয়েছে, কেন্দ্রের উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে তার আইনি এবং প্রাতিষ্ঠানিক তদন্ত করা।” তবে এথিক্স কমিটি-যে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করতে চলেছে তা প্রকাশ হয়ে গিয়েছিল বুধবারেই। এ নিয়ে মহুয়া বৃহস্পতিবার স্পিকারকে চিঠি লিখে অভিযোগও জানিয়েছেন। কী করে এথিক্স কমিটির গোপন রিপোর্ট বৈঠকের এক দিন আগে সংবাদমাধ্যমের হাতে চলে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। এ নিয়ে স্পিকার ওম বিড়লাকে বৃহস্পতিবার একটি চিঠিও লিখেছেন মহুয়া। কৃষ্ণনগরের সাংসদ দুপুরে এক্স হ্যান্ডেলে সেই চিঠি পোস্ট করে এ-ও দাবি করেন, স্পিকার এ নিয়ে তাঁকে কোনও জবাব দেননি। অবশ্য এথিক্স কমিটির এই রিপোর্ট নিয়ে একেবারেই ‘বিস্মিত নন’ মহুয়া। বুধবারই তিনি বলেছিলেন, ‘‘জানাই ছিল। যা হবে দেখা যাবে।’’

তবে এথিক্স কমিটি বহিষ্কারের সুপারিশ করলেও তা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সংসদের শীতকালীন অধিবেশনে স্পিকার এই প্রস্তাব পেশ করবেন। বিরোধীরা আলোচনা চাইলে তা আদৌ স্পিকার গ্রহণ করবেন কি না সেটি তাঁর এক্তিয়ারের বিষয়। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, নিয়ম এমনটাই। এখন এই ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশন কতটা উত্তপ্ত হয়, এবং মহুয়ার ভাগ্য কোন পথে গড়ায় সেটাই দেখার।

 

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...