Saturday, April 4, 2026

হা.মাসের পাশে থাকার বার্তা! গাজায় হা.মলার নেপথ্যে কারা? বি.স্ফোরক ইরানের প্রেসিডেন্ট

Date:

Share post:

গাজায় (Gaza) হামলার পিছনে দায়ী একমাত্র আমেরিকা (America)। শনিবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Ebrahim Raisi)। একটি সম্মেলনে যোগ দিয়ে তিনি সাফ জানিয়েছেন, এই যুদ্ধে আসল অপরাধী আমেরিকা। তিনি সাফ জানান, ইজরায়েল (Israel) বা হামাস নয়। পশ্চিম এশিয়ায় গত এক মাসের বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে, তার পিছনে বড় মদত রয়েছে আমেরিকার। শনিবার সৌদি আরবে (Saudi Arabia) আয়োজিত একটি আরব-ইসলামিক সম্মেলনে যোগ দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। সেখানেই গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

তবে এখানেই শেষ নয়, যুদ্ধে ইজরায়েলকে অস্ত্র সরবরাহ করার জন্য আমেরিকাকে একহাত নেন রাইসি। তাঁর অভিযোগ, ইজরায়েল গাজায় যত বোমা ফেলেছে, তা অন্তত সাতটি পরমাণু বোমার সমান। পাশাপাশি ইজরায়েলের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগেরও ডাক দিয়েছে ইরান। তবে রাইসি এদিন বারবার বলেন, এই যুদ্ধের মূল অপরাধী আমেরিকার সরকার। ইজরায়েল তাদের অবৈধ সন্তান। হাজারো বঞ্চিত প্যালেস্টিনীয় শিশুর জীবনের বিনিময়ে ইজরায়েলকে সমর্থনের রাস্তায় হেঁটেছে আমেরিকা। ইরানের প্রেসিডেন্টের আরও অভিযোগ, আমেরিকাই গাজায় যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে। আমেরিকার এই আসল রূপ সারা বিশ্বের সামনে উঠে এসেছে। এখন সময় এসেছে তাদের আসল স্বরূপ জেনে নেওয়ার।

তবে গাজায় যে সংঘর্ষ চলছে তা শুভ এবং অশুভের সংঘাত। ইজরায়েল সেনার বিরুদ্ধে হামাস যে প্রতিরোধ গড়ে তুলেছে, এদিন তার প্রশংসা করেছেন রাইসি। তিনি জানান, ইজরায়েলকে বাধা দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই হামাসের হাতে। তবে এই লড়াইয়ে ইরান যে সবসময় হামাসের পাশে আছে একথা স্পষ্ট জানান রাইসি।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...