Tuesday, March 31, 2026

রাজ্য চাম্পিয়ন বালুরঘাটের মেয়ে সেমন্তি

Date:

Share post:

দুলাল সিংহ, বালুরঘাট: ব্যাডমিন্টনে রাজ্য চাম্পিয়ন হলো বালুরঘাটের মেয়ে সেমন্তি চৌধুরী। গত ৩ দিন ধরে মুর্শিদাবাদের বহরমপুর শহরের রামকৃষ্ণ ব্যায়াম মন্দিরে অনুষ্ঠিত হয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস। সেই প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৯ প্রতিযোগীতার সিঙ্গেল বিভাগ চ্যাম্পিয়ন হন সেমন্তিমি।
ফাইনালে বালুরঘাটের সেমন্তি-র লড়াই ছিল আলিপুরদুয়ার জেলার অরিত্রি-র সঙ্গে। ফাইনালের প্রথম সেটে ২১-২০ অরিত্রি সেমন্তি-র বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সমর্থ হলেও দ্বিতীয় সেটে দুরন্ত ক্যামবাক করেন সেমন্তি। দূরন্তের পারফরম্যান্সের জেরে ২১-৭ ব্যবধানে অরিত্রি-র কাছ থেকে জয় ছিনিয়ে নেন তিনি।
ফাইনালে দূরন্ত জয়ের পরে সেমন্তি বলেন,” এই জয়ে পেয়ে উচ্ছ্বসিত। এই ব্যাডমিন্টন চাম্পিয়নশীপের জন্য সে অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছি। একই সঙ্গে আগামী জাতীয় স্তরের প্রতিযোগীতায় জয় ছিনিয়ে নেওয়াই বর্তমানে প্রধান লক্ষ্য৷ বালুরঘাটের মেয়ে সেমন্তি চৌধুরী-র জয়ে উচ্ছ্বসিত শহরবাসী।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...