Friday, June 26, 2026

প্রয়াত বর্ষীয়ান CPIM নেতা বাসুদেব আচারিয়া, শো.কজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাম পেয়ারে রামের মৃত্যুর খবর মধ্যেই আরেক শোক সংবাদ। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ CPIM নেতা বাসুদেব আচারিয়া (Basudev Acharya)। বাঁকুড়ার ৯ বারের সাংসদ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৮১ বছরের বাম নেতা। সোমবার, দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ প্রয়াত হন। তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রবীণ বাম নেতা ও প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার (Basudev Acharya) মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন ট্রেড ইউনিয়ন নেতা এবং দক্ষ সাংসদ ছিলেন। তাঁর মৃত্যু একটি ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই।”

১৯৪২ সালের ১১ জন্ম পুরুলিয়ায় জন্ম বাসুদেব আচারিয়ার। ছাত্রাবস্থায় বাম আন্দোলনের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ দিন সিপিএমের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির সদস্য ছিলেন বাসুদেব। ছিলেন শ্রমিক সংগঠনের দক্ষ নেতা।

১৯৮০ সালের বাঁকুড়া কেন্দ্র থেকে CPIM প্রার্থী করতে চেয়েছিল বিমান বসুকে। কিন্তু ভোটে লড়বেন না বলে জানিয়ে দেন বিমান। সেই সময়ে বিমান বসুই বাসুদেব আচারিয়াকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন। ২০১৪ পর্যন্ত বাঁকুড়া কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। কিন্তু সেই বছর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী মুনমুন সেনের কাছে হেরে যান। গত কয়েক বছর ধরে পরিবার নিয়ে সেকেন্দ্রাবাদে থাকতেন বাসুদেব। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, প্রয়াত নেতার এক কন্যা বিদেশে থাকেন। তিনি মঙ্গলবার ফিরবেন। তার পর সেখানেই বাসুদেব আচারিয়ার শেষকৃত্য হবে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...