Saturday, April 4, 2026

বর্ষীয়ান তৃণমূল কাউন্সিলর রামপেয়ারে রামের প্রয়া.ণে শো.কাহত মুখ্যমন্ত্রীর বার্তা

Date:

Share post:

দীর্ঘদিনের সাথী, সহযোদ্ধা। বন্দর এলাকার কোনও সভা-সমাবেশে গেলেই তাঁর কথা বলতেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার সকালে দীপাবলির সব আলো নিভিয়ে প্রয়াত কলকাতা পুরসভার কাউন্সিলর তথা বর্ষীয়ান তৃণমূল নেতা রামপেয়ারে রাম (Ram Pyere Ram। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর লেখেন, “তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা এবং কলকাতা পুরসভার বরিষ্ঠ কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়ক রামপেয়ারে রামের মৃত্যুতে আমি শোকাহত। রাম সারা জীবন নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। তাঁর পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামপেয়ারে রাম। বেশ কয়েকদিন ধরেই কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হার মানেন। রবিবার সকাল ১১টা ৭ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর।

একটানা ১১ বার কাউন্সিলর নির্বাচিত হন রামপেয়ারে রাম। রাজ্যে পালা বদলের পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১১ সাল পর্যন্ত টানা ৬ বার বিধায়কও হয়েছিলেন তিনি। প্রথমে কবিতীর্থ ও পরে বন্দর এলাকার বিধায়ক হন রামপেয়ারে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। সোমবারই তাঁর শেষকৃত্য।


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...