Thursday, March 26, 2026

শীতের শুরুতেই ফের নি.ম্নচাপের ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে ভা.রী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

শীতের শুরুতে ফের নিম্নচাপের ভ্রুকুটি রাজ্যে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের অভিমুখ বর্তমানে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে। আগামী ১৫ তারিখ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপর অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর- উত্তর পূর্বে অগ্রসর হয়ে আগামী ১৭ তারিখে উড়িষ্যা উপকূলে পৌঁছবে। এর প্রভাবে আগামী ১৬,১৭ ও ১৮ তারিখ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।

পাশাপাশি নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের আগামী ১৫ তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার জন্য বলা হয়েছে এবং ১৬ ও ১৮ তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আবহাওয়া সূত্রে খবর। অসময়ে এই বৃষ্টির জন্য জমিতে পাক ধান থাকলে তা তুলে নেবার পরামর্শ দেওয়া হয়েছে এবং আলুর বীজ ১৮ তারিখের পর বপন করার কথা বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ১৬ তারিখেও কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।

আরও পড়ুন- জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শ্র.দ্ধাজ্ঞাপন খাড়গে-সোনিয়ার, অনুপস্থিত শাসকদলের সাংসদরা

Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...