Sunday, April 12, 2026

রশ্মিকার ‘ডিপফে.ক’ ভিডিয়ো কাণ্ডে মুখ খুললেন ধৃ.ত!

Date:

Share post:

রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) ‘ডিপফেক’ ভিডিয়ো (Deepfake Video)ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া (Social Media)। অভিনেত্রীর আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই আইনি পদক্ষেপের কথা বলেন সকলেই। বলিউড শাহেনশা থেকে শুরু করে বিজয় দেবেরাকোন্ডা, নাগা চৈতন্যের মতো তারকারাও বিষয়টি নিয়ে যথেষ্ট সরব হয়েছিলেন। নড়ে চড়ে বসে দিল্লি পুলিশ (Delhi Police)। মহিলা কমিশনের নোটিস পাঠানোর পর দায়ের করা হয় এফআইআর। এবার ভিডিওর সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৯ বছরের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ।

বিগত কয়েক দিনে সবথেকে বেশি আলোচনা হয়েছে রশ্মিকার ‘ডিপফে.ক’ ভিডিয়ো নিয়ে। ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে ঘটেছে এমন ঘটনা। সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা নিজের আতঙ্কের কথাও জানিয়েছিলেন। প্রযুক্তির অপব্যবহারের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত ১০ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় দিল্লি পুলিশের তরফে FIR দায়ের করা হয়েছিল। পুলিশের ধারণা বিহারের ওই কিশোর সমাজ মাধ্যমে প্রথম ওই ভিডিও আপলোড করেছিলেন। কে বা করা এটা তৈরি করেছেন এবং এর নেপথ্যে কতজন জড়িত এই সব কিছু নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...