Wednesday, June 24, 2026

আজ রাতেই শাহরুখের ‘বাদশাহি’ প্যালেসে বেকহ্যাম!

Date:

Share post:

ইডেন গার্ডেন্সে যখন অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনালে যাওয়ার লড়াই চলছিল তখন মুম্বইয়ে গ্র্যান্ড পার্টির আয়োজনের প্রস্তুতি তুঙ্গে। গতকাল স্টেডিয়ামে সকলের নজর কেড়েছেন যে ফুটবল ব্যক্তিত্ব, সেই ডেভিড বেকহ্যাম আজ রাতে হাজির হয়ে যাচ্ছেন শাহরুখের মন্নতে (Shahrukh Khan’s house Mannat)। বাদশাহি প্যালেসে উপস্থিত হবেন বলিউডের অনান্য সেলিব্রেটিরাও ।সেখানেই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে গ্র্যান্ড পার্টি। বিনোদন আর ফুটবলের দুই পৃথিবীর দেখা হবে আরব সাগরের তীরে।

বুধবার আহমেদাবাদের টিকিট কনফার্ম করেছেন রোহিতরা। আজ ফাইনাল নিশ্চিত করলেন হলুদ জার্সির প্লেয়াররাও। সুপার সানডেতে বিশ্বকাপের মহাযুদ্ধের ফাইনালের আগে উন্মাদনায় ভাসছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এক যুগ পর হাতে এসেছে বিশ্বকাপ জেতার সুযোগ। সেই আনন্দে এবার পার্টি মুডে বলিউডের সেলেবরাও। গতকাল মাঠে হাজির ছিলেন ইংল্যান্ডের ফুটবল তারকা। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede stadium) বয়কট করেছে শাহরুখ খানকে, তাই ফুটবল সুপারস্টারের সঙ্গে বলিউড সুপারস্টারের মুখোমুখি সাক্ষাৎ হবে মন্নতে। একজন মাঠে দাপিয়ে বেরিয়েছেন। অপরজন বক্স অফিসের বেতাজ বাদশা। দুই কিংবদন্তি (Shah Rukh Khan-David Beckham) এবার এক ছাদের তলায়। শাহরুখের সঙ্গে আলাপচারিতা,গল্পে, রসিকতায় মেতে উঠবেন ইংল্যান্ড ফুটবলের প্রাক্তন তারকা। ইউনিসেফের (UNICEF) ‘গুডউইল অ‌্যাম্বাসাডর’ হিসেবে তিনদিনের জন‌্য ভারত (India Tour) সফরে এসেছেন বেকহ্যাম। মাঠে এক রাউন্ড মজার ছলে ফুটবলের শট দিতেও দেখা গেছে তাঁকে।

বুধবার খেলা দেখার পরে সোনম কাপুরের দিওয়ালি পার্টিতেও গেছিলেন। সেখানে অবশ্য শাহরুখ ছিলেন না। তাই আজ বাদশাহি প্যালেসে গ্র্যান্ড আয়োজন। ইতিমধ্যেই করা সিকিউরিটির ঘেরাটোপে শাহরুখের বাড়ি।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...