Tuesday, April 7, 2026

পর পর তিনট কন্যা সন্তান, রা.গে মেয়েদের খু.নের চেষ্টা! একজনের মৃ.ত্যু

Date:

Share post:

শরবতে বিষ মিশিয়ে নাবালিকা তিন মেয়েকে (Daughter) খুনের চেষ্টা ‘গুণধর’ বাবার (Father)। এমন নৃশংসতায় এক মেয়ের মৃত্যু। পর পর তিনট কন্যা সন্তান, এটাই স্ত্রী ও মেয়েদের ‘অন্যায়’! তিন কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বামী রোজ অশান্তি ও মারধর করত। এমনকি, মেয়েদের প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন। কিন্তু সেটা যে বাস্তবে ঘটবে তা দুঃস্বপ্নতেও কেউ ভাবেনি।

প্রাণে মারার পরিকল্পনা করে নিজের তিন নাবালিকা কন্যা সন্তানকে শরবতে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগে আগেই অভিযুক্ত আমিন সরদারকে গ্রেফতার করেছিল পুলিশ। তিন মেয়ের মধ্যে মেজ মেয়ে রাবেয়ার মৃত্যু হয়। অপর দুই কন্যা মৃত্যুর সঙ্গে লড়াই করছে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানা এলাকার হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চাকদা বালুইঝাঁকার। অভিযুক্ত বাবার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযুক্ত আমিন সরদার পেশায় ভ্যান চালক বলে জানা গিয়েছে।

 

 

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...