Tuesday, April 7, 2026

আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল ‘বন্ধ’ করার হুমকি খালিস্তানি জঙ্গি নেতা পান্নুনের

Date:

Share post:

আগামী কাল রবিবার গুজরাটের আহমেদাবাদে বসে বিশ্বকাপ ফাইনালে আসর। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হতে চলা এই বিশ্বকাপ ফাইনাল বন্ধ করার হুমকি দিয়ে এবার ভিডিও প্রকাশ করল খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুন।

নিষিদ্ধ খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুনের ওই ভিডিওতে ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গা সম্পর্কে কথা বলতে দেখা যায়। প্রকাশ্যে আসা ওই ভিডিওতে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়কে উস্কানি দিতে দেখা গিয়েছে পান্নুনকে । পাশাপাশি ইজরায়েল ও হামাস যুদ্ধে ভারতের অবস্থান নিয়েও মন্তব্য করেন ওই খালিস্তানি নেতা। এ পাশাপাশি তিনি হুমকি দেন আহমেদাবাদে আইসিসির বিশ্বকাপ ফাইনাল অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য। এই ধরনের হুমকি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই প্রবাসী ওই শিখ নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

অবশ্য পান্নুনের এহেন হুমকি ভিডিও বার্তা এই প্রথমবার নয়, এর আগে অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ইজরায়েল ও প্যালেস্টাইনের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন পান্নুন। সেই ভিডিওতে আমেরিকা-ভিত্তিক নিষিদ্ধ শিখস ফর জাস্টিস সংগঠনের প্রধান বলেন, “পাঞ্জাব থেকে প্যালেস্টাইন পর্যন্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানাবে এবং তা সহিংসতার জন্ম দেবে।”

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...