Wednesday, June 24, 2026

রেমন্ডস কর্তার বিবাহবি.চ্ছেদ! গৌতম সিঙ্ঘানিয়ার সম্পত্তির ৭৫ শতাংশ দাবি প্রাক্তন স্ত্রীর

Date:

Share post:

দীর্ঘ সময় একসঙ্গে কাটাবার পর স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন রেমন্ডস কর্তা গৌতম সিঙ্ঘানিয়া। গতকাল গৌতম নিজেই বিবাহ বিচ্ছেদের কথা জানান। এরপরই জানা যায় রেমন্ডস কর্তার স্ত্রী নওয়াজ মোদি তাঁর সম্পত্তির ৭৫ শতাংশ দাবি করে বসেছেন! এই খবর চাউর হতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

রেমন্ডস কর্তার বর্তমান সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার কোটি টাকারও বেশি। দুই পক্ষের সম্মত্তির ভিত্তিতে বিবাদবিচ্ছেদ করছেন গৌতম সিঙ্ঘানিয়া ও নওয়াজ মোদি। তবে বিবাহবিচ্ছেদের মীমাংসা করার জন্য তাঁর দুই মেয়ে নীহারিকা এবং নিসার আর্থিক সুরক্ষার জন্য নওয়াজ, স্বামীর কাছে তাঁর সম্পত্তির ৭৫ শতাংশ দাবি করেছেন। যদিও নওয়াজের এই দাবি বিবেচনা করে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন গৌতম সিঙ্ঘানিয়া।

উল্লেখ্য, ১৯৯৯ সালে আইনজীবী নাদের মোদির মেয়ে নওয়াজ মোদির সঙ্গে বিবাহ হয়েছিল গৌতম সিঙ্ঘানিয়ার। সম্প্রতি, তিনি নিজেই বিবাহবিচ্ছেদ নিয়ে একটি আবেগপূর্ণ পোস্ট করেছিলেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এবারের দিওয়ালি আমাদের জন্য এক নয়। দম্পতি হিসাবে একসঙ্গে থাকা, বাবা-মা হিসেবে নিজেদের তৈরি করা, একে অপরের জন্য সর্বদা পাশে থেকেছি।’

জানা গেছে, রেমন্ডস কর্তা পরিবারের সম্পদ পরিচালনা ও স্থানান্তর করার জন্য একটি পারিবারিক ট্রাস্ট প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন। সেই ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হিসেবে কাজ করবেন। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবেন। এখনই সম্পত্তি ভাগের পক্ষপাতী নন গৌতম। যদিও রেমন্ডস কর্তার এই প্রস্তাব মানতে নারাজ নওয়াজ।

আরও পড়ুন- জেলেই অ.সুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি করা হল SSKM-এ

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...