Saturday, April 4, 2026

BGBS-এ ১৩ MOU স্বাক্ষর, স্কুল শিক্ষায় বিপুল বিনিয়োগের ঘোষণা হর্ষ নেওটিয়ার

Date:

Share post:

রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কারণে বাংলায় শিক্ষা ক্ষেত্রে বিপুল অগ্রগতি হয়েছে। এবার স্কুল শিক্ষায় বিপুল বিনিয়োগ আসছে। বুধবার, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলার স্কুল শিক্ষায় বিপুল বিনিয়োগের কথা জানালেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া (Harshbardhan Neotia)।

BGBS-এ ৪টি গুরুত্বপূর্ণ মউ-সহ মোট ১৩টি মউ স্বাক্ষর হয়েছে। স্কুল এডুকেশনে ১৬৭৬ কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেন হর্ষ নেওটিয়া। উচ্চ শিক্ষা ক্ষেত্রে ৩০৬০ কোটি বিনিয়োগের ঘোষণা করেন। আরও ১৮৫০ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান। রাজ্যে ৩৮টি আইটিআই হবে। প্রত্যেক আইটিআই-এ খরচ হবে ১৭ কোটি টাকা।

এছাড়া ১৪০টি ফার্মেসি করার কথা তিনি বলেন। প্রতিটিতে বরাদ্দ ৭ কোটি টাকা। বাংলা বিনিয়োগের জন্য আদর্শ। তাই হর্ষ নেওটিয়া (Harshbardhan Neotia) বাংলাকে বিনিয়োগের জন্য বেছেছেন বলে জানান।


Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...