Sunday, June 7, 2026

ফের আ.ত্মহত্যা! রবীন্দ্র সরোবর-টালিগঞ্জ স্টেশনের মাঝে উদ্ধার দে.হ, ব্যাহত মেট্রো চলাচল

Date:

Share post:

অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো চলাচল (Metro Service)। বুধবার সপ্তাহের কর্মব্যস্ত দিনে মেট্রোর (Metro Rail) লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করেন এক ব্যক্তি। দুর্ঘটনার জেরে কাজে বেরিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) ও টালিগঞ্জ (Tollygaunge) মেট্রো স্টেশনের মাঝে এক ব্যক্তি আত্মহত্যা করেন বলে অভিযোগ। শেষ পাওয়া খবর, ঠিক ৪৫ মিনিট পর ফের মেট্রো পরিষেবা চালু করা হয়। তবে নিত্যযাত্রীরা জানিয়েছেন, পরিষেবা চালু হলেও সকাল ১১টা ১৫ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রায় প্রতিটি স্টেশনেই অন্তত ৫-৭ মিনিট দাঁড়িয়েছে এক একটি ট্রেন। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মেট্রো রেলের আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যদিও মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কেনই বা তিনি এমন কাণ্ড ঘটালেন তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মেট্রো রেল সূত্রে খবর, বুধবার সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ মেট্রোর এক মোটরম্যান ওই দেহটি দেখতে পান। তিনিই বিষয়টি জানান মেট্রো রেল কর্তৃপক্ষকে। খবর পাওয়ার পরই ১০টা ১৫ নাগাদ মেট্রো পরিষেবা বন্ধ করা হয়। শুরু হয় দেহ উদ্ধারের প্রক্রিয়া। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

 

 

 

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...