Saturday, June 27, 2026

জয়নগরে স্ত্রীকে গলা কে.টে খু.ন করে প.লাতক স্বামী

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ফের নৃশংস খুনের ঘটনা। এবার এক মহিলার গলা কেটে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার জয়নগরের হরিনারায়ণপুর এলাকা থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার ছেলের দাবি, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরেই তাঁর মাকে এভাবে খুন হতে হয়েছে বাবার হাতে। অভিযুক্ত স্বামী পলাতক। পুলিশ খোঁজ শুরু করেছে।

মৃতার নাম অপর্ণা বৈদ্য (২৬)। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর থেকে ছেলেকে নিয়েই থাকতেন তিনি। সম্প্রতি অপর্ণার কাছে ফিরে আসেন তাঁর স্বামী। ছেলের দাবি, এরপর থেকেই মা-বাবার মধ্যে রোজ অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবার রাতেও মৃতা ও তাঁর স্বামীর মধ্যে অশান্তি হয়। ছেলের বয়ান অনুযায়ী, আত্মহত্যা করবে বলে মা তার বাবাকে পালটা হুমকি দিয়েছিলেন। এর পর শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ ছেলে বাড়ি থেকে বেরিয়ে টিউশনে যায়। বাড়ি ফিরে দেখে, মা গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। বাড়িতে কেউ নেই। তার বক্তব্য অনুযায়ী, বাবা খুন করে পালিয়েছে।

আরও পড়ুন:আদালত অ.বমাননার অভিযোগ! কলকাতা হাই কোর্টে হাজিরা রাজ্য নির্বাচন কমিশনারের

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...