Friday, April 3, 2026

কলকাতায় পারদ নামল ১৮-এর ঘরে! চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? কী জানাল হাওয়া অফিস

Date:

Share post:

ফের শহরের (Kolkata) রাতের পারদ (Temperature) নামল। বৃহস্পতিবারের পর শুক্রবারও পারদ পতনের ধারা অব্যাহত। এবার কলকাতায় রাতের পারদ নামল ১৮-এর ঘরে। অন্যদিকে, দিনের পারদ ২৭-এর ঘরে নেমেছে বলে খবর। তবে এখনই রাজ্যে পাকাপাকি শীত নয়, শুক্রবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে শীতের অনুকূল পরিস্থিতি গোটা রাজ্যেই। পশ্চিমের জেলায় শীতের (Winter) আমেজ আরও কিছুটা বেশি।

এদিন হাওয়া অফিস জানিয়েছে কলকাতায় আপাতত ১৮ থেকে ২০ এর মধ্যে ঘোরাফেরা করবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা ২৭ থেকে ৩০ এর মধ্যে ঘোরাফেরা করবে। তবে শীতের এই আমেজ কেবলমাত্র রাতে ও ভোরে বজায় থাকবে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়ার সঙ্গে উষ্ণতা এবং অস্বস্তি বাড়বে। অন্যদিকে, পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রির নিচে নামবে তাপমাত্রা। আগামী কয়েক দিন পশ্চিমের জেলা গুলিতে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে রাতের তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে সব থেকে কম তাপমাত্রা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতে।

এদিকে হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও শীতের আমেজ বজায় থাকবে। তবে আপাতত সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই। সূত্রের খবর, আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নভেম্বরের শেষ দিকে আরও একটি অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে যার অভিমুখ হবে অন্ধ্রপ্রদেশের দিকে। তবে এই জোড়া নিম্নচাপ অন্তত আগামী সাত দিন বাংলার আবহাওয়ায় কোন পরিবর্তন হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ দশমিক ৯ ডিগ্রি। যা এখনও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে রাতে জলীয় বাষ্প কমে ৪৬ শতাংশ। দিনের বেলায় তা বেড়ে ৯৫ শতাংশ হয়েছে।

 

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...