Saturday, June 6, 2026

জামিন পেলেও ছয় পড়ুয়ার ক্যাম্পাস বা হস্টেলে ঢোকায় নি.ষেধাজ্ঞা যাদবপুর কর্তৃপক্ষের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররা।বর্তমান এবং প্রাক্তনী মিলিয়ে গ্রেফতার করা হয় ওই ৬ জনকে। সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয় ৯। কারণ এই ঘটনায় তার আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। সারারাত জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের গ্রেফতার করেন কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা। ধৃত ৬ জনকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শেষ পর্যন্ত ৬ পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ছয় পড়ুয়াকে আপাতত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ হস্টেলে ঢুকতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্তে ৬ পড়ুয়ার শাস্তির কথা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ছাত্র সংসদকে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ, মোঃ আসিফ আনসারি, অঙ্কন সরকার, সত্যব্রত রায়, মোঃ আরিফ, এই ছয় পড়ুয়ার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ছয় পড়ুয়া আপাতত বিচার বিভাগীয় তদন্তের জন্য বন্দি। বিশ্ববিদ্যালয়ের তরফে এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত এ বার নির্দেশিকা আকারে জারি করা হল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, জামিন পেলেও এই পড়ুয়ারা ক্যাম্পাস বা হস্টেলে ঢুকতে পারবে না। যতদিন পর্যন্ত এই ঘটনার বিচার হচ্ছে, ততদিন এই দিদ্ধান্ত বহাল থাকবে। আপাতত এই ছয় পড়ুয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বলা যেতে পারে।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...