Monday, March 30, 2026

জন্মদিনে দুবাই যাওয়ার আবদার,না মানায় স্ত্রীর ঘু.ষিতে মৃ.ত্যু স্বামীর!

Date:

Share post:

জন্মদিনে ঘুরতে যেতে চেয়েছিলেন স্ত্রী। তাও কাছাকাছি নয়, একেবারে দুবাই। কিন্তু স্বামী রাজি হননি।শুধুমাত্র দুবাই যাওয়াই নয়, বিবাহবার্ষিকীতে দামি উপহার ছাড়াও দিল্লিতে আত্মীয়ের জন্মদিনে যোগ দিতে চেয়েছিলেন স্ত্রী।সেই কথাতেও কর্ণপাত করেননি স্বামী। তা নিয়েই প্রথমে কথা কাটাকাটি, তারপর রীতিমতো ঝগড়ায় জড়িয়ে পড়েন স্বামী–স্ত্রী। সেই ঝগড়ার মাঝেই স্বামীর নাকে স্ত্রী জোরে এক ঘুষি মারে বলে অভিযোগ।আর সেই ঘুষিতে প্রাণ হারালেন স্বামী। ইতিমধ্যেই স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, পুণের ওয়ানাবদি এলাকায় একটি আবাসনের বাসিন্দা নিখিল খান্না (‌৩৬)‌ ও তাঁর স্ত্রীর রেণুকা (‌৩৮)‌। পেশায় নির্মাণ ব্যবসায়ী নিখিল ছয় বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন রেণুকাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটে। ঘুষিতে এতটাই জোর ছিল যে নিখিলের নাক থেকে অঝোরে রক্ত বের হতে থাকে। কয়েকটি দাঁতও ভেঙে যায়। অজ্ঞান হয়ে যান নিখিল। শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। স্ত্রী রেণুকাকে গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

Related articles

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...

রাহুলের শেষ যাত্রায় সঙ্গী আর্জেন্টিনা জার্সি-লাল হলুদ পতাকা, শোকের ছায়া ময়দানে

আবেগে, চোখের জলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunoday Banerjee) চির বিদায় দিল কলকাতা। সিনেমা ,সাহিত্য, সঞ্চালনার ,মতোই...