Friday, April 3, 2026

সলমনকে শা.সাতে জিপ্পির বাড়িতে গু.লি চালাল গ্যাং.স্টার লরেন্স বিষ্ণোই!

Date:

Share post:

সলমন খানকে ‘ভাই’ সম্বোধন করে বিপাকে পাঞ্জাবি গায়ক জিপ্পি গরিওয়াল।তাকে চমকে দেওয়ার পাশাপাশি, সলমন খানকেও নিশানা করল কুখ্যাত গ্যাংস্টার। এবার তার বাড়িতে এলোপাথাড়ি গুলি চলল।সৌজন্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। জানা গিয়েছে, শনিবার কানাডায় ভেনক্যুভারের হোয়াইট রক এরিয়ায় তার বাড়ির সামনে হামলা চালায় একদল দুষ্কৃতী। এর পরই কুখ্যাত লরেন্স ঘটনার দায় স্বীকার করে। এভাবেই ফের শাসালো ওই কুখ্যাত গ্যাংস্টার। এমনকী,আরও একধাপ এগিয়ে সোশ্যাল মিডিয়ায় সলমনকে উদ্দেশ্য করে এক বার্তা দেয় সে। কোনওরকম রাকঢাক না করেই সরাসরি লেখেন, ‘তুমি তো সলমন খানকে ভাই বলে ডাকো। এবার তোমার ভাইয়ের সময় এসেছে তোমাকে বাঁচানোর। এই বার্তাটি তার জন্যও।’

এর পাশাপাশি,সলমনের উদ্দেশে তার বার্তা, ‘সলমন একদম ভেবো না যে দাউদ তোমাকে বাঁচাবে। এবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুর পর তোমার নাটকীয় প্রতিক্রিয়া সবাই নজর করেছে। আমরা সকলেই জানি ও কীরকম অপরাধী ছিল। কী ধরনের অপরাধ করেছিল। সিদ্ধুর জন্যও তোমার মন কেঁদে উঠেছিল, তাই বেশি শোক করেছিলে। সলমন এখন কিন্তু তুমি আমাদের হাতের নাগালে। এটা ট্রেলার দেখালাম। এবার পুরো সিনেমা দেখানো বাকি। যে দেশে যাওয়ার ইচ্ছে যাও। মৃত্যুর জন্য কোনও ভিসার প্রয়োজন হয় না। ওটা অপ্রত্যাশিতভাবেই আসে।’

জিপ্পি বা সলমন, কেউই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।যদিও এবারই প্রথম নয়। বছর খানেক ধরেই ভাইজানকে খুনের হুমকি দিয়ে আসছে বিষ্ণোই গ্যাং মাস্টার লরেন্স।এবার প্রকাশ্যে শাসানোয় বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...