Wednesday, June 24, 2026

কেন গলার স্বরের নমুনা দিতে পারছেন না সুজয়কৃষ্ণ? রিপোর্ট প্রকাশ্যে আনল SSKM

Date:

Share post:

মানসিক সমস্যা (Mental Problem) দেখা দিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra)। এমনই রিপোর্ট সামনে আনল এসএসকেএম (SSKM) হাসপাতাল। আর সেকারণেই তিনি গলার স্বরের নমুনা দিতে পারছেন না। এমন রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।

তবে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের এমন রিপোর্ট সামনে আসতেই সন্দেহ প্রকাশ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানিয়েছে, অকারণে এই প্রক্রিয়াটিতে দেরি করা হচ্ছে। এদিকে এসএসকেএম কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ না করার জন্য যে যুক্তি দিচ্ছেন, তা একেবারেই ভিত্তিহীন বলে অভিযোগ ইডি আধিকারিকদের। পাশাপাশি সুজয়কৃষ্ণকে যে মেডিক্যাল বোর্ড দেখছে, তার নিরপেক্ষতা, স্বচ্ছতা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন।

উল্লেখ্য, নিয়োগ মামলায় গত শুক্রবারই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে ESI হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দেয় ইডি-র বিশেষ আদালত। শুক্রবার, আদালতে ইডির অভিযোগ, সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে টালবাহানা করছে এসএসকেএম। সেই প্রেক্ষিতেই এবার এই নির্দেশ দেয় আদালত।

 

 

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...