Saturday, April 4, 2026

তৃণমূলের তরফে ব.ঞ্চিতদের বকেয়া মেটানোর টাকার উৎস জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

১০০ দিনের কাজ করেও পাওনা টাকা পাননি বাংলার শ্রমিক, কৃষকরা। যা নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। পুজোর আগেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির আন্দোলনে অংশ নিয়েছিলেন বৈধ জব কার্ড হোল্ডার ভুক্তভোগীরা। অভিষেক কথা দিয়েছিলেন কেন্দ্র ন্যায্য বকেয়া না মেটালে তা দেবে তৃণমূল। ইতিমধ্যেই আন্দোলনকারী সেই বঞ্চিতদের আর্থিক সাহায্য পাঠাতে শুরু করেছেন অভিষেক।

এবার এই টাকার উৎস জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় তিনি জানান, এই টাকার ব্যবস্থা করছেন দলের সাংসদরাই। মুখ্যমন্ত্রীর কথায়, “আমার দলের প্রত্যেক সাংসদ ১ লক্ষ করে টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে যে মানুষরা দিল্লি গিয়েছিলেন অভিষেকের সঙ্গে, তাঁদের বকেয়া টাকা মেটানো হচ্ছে।”

প্রসঙ্গত, পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চিতদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্র বকেয়া টাকা না মেটালে দল তাঁদের আর্থিক সাহায্য দেবেন। সেই কথা রেখেছেন অভিষেক। গত সোমবার ৩ হাজার বঞ্চিতর কাছে পৌঁছে গিয়েছে অভিষেকের চিঠি ও আর্থিক সাহায্য।

আরও পড়ুন- যাত্রী পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ রেলেরই পারফরম্যান্স রিপোর্টে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...