Saturday, April 4, 2026

‘মন্নত’ কেনার আগে কোন কোন সিনেমার শ্যু.টিং হয়েছে শাহরুখের বাড়িতে?

Date:

Share post:

বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান।।মুম্বই বেড়াতে যাওয়া মানেই কিং খানের বাড়ি দেখতে একবার ভিড় জমান পর্যটক থেকে শুরু করে পাঠান ফ্যানেরা। কিন্তু জানেন এই বাড়ি কেনার আগে কত সিনেমার শ্যুটিং হয়েছে এই মন্নতে। এমনকি শাহরুখ নিজেও এই বাংলো কেনার আগে এখানে একটি সিনেমা শ্যুটিং করেন।

বলিউডের বিলাসবহুল বাড়ি মানে সবার আগে মন্নতের কথাই মনে আসে। প্রতিবছর নিজের জন্মদিনের দিন শয়ে শয়ে ভক্তরা তাঁর বাড়ির সামনে এসে দাঁড়ান সুপারস্টারের এক ঝলক দেখা পাওয়ার জন্য। তবে জানেন কী এই ‘মন্নত’ শাহরুখ কেনার আগে বহু সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে। এখানে প্রথম রাজকাপুর অভিনীত ছবি ‘আনারি’-র শ্যুটিং হয়। সময়কাল ১৯৫৯ সাল। মাত্র দুটো সিন এই বাড়িতে শ্যুট করা হয়! ১৯৭০ সালে ‘সফর’ ছবিতে ফিরোজ খানের যে বাড়ি দেখানো হয়! তা আসলে এই ‘মন্নত’! এর তিন বছর পরে ১৯৭৩ সালে রাজেশ খান্না অভিনীত ‘রাজা-রানি’ ছবির শ্যুটেও দেখা যায় এই বাড়ি! এরপর চলে আসা যাক আশির দশকের।১৯৮৮ সালে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ছবি ‘তেজাব’ ছবির শ্যুটিং হয় এখানে! মাধুরী দীক্ষিতের বিখ্যাত ‘এক দো তিন’ গানের শ্যুটিং হয়! ১৯৮৯-এ আমির খান ও সুপ্রিয়া পাঠক অভিনীত ছবি ‘রাখ’-এর শ্যুটিংও মন্নতে হয়! ১৯৯২-তে ‘অঙ্গার’ ১৯৯৫-তে রজনিকান্তের সুপারহিট ছবি ‘বাশা’র একটি মারপিটের দৃশ্য শ্যুট করা হয়েছিল মন্নতে!

কিং খান নিজেও এই বাড়িতে ‘ইয়েস বস’ সিনেমার শ্যুট করেন। এই বাড়ি তাঁর এতটাই ভাল লেগে যায় যে এটা তিনি কিনে দেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...