Wednesday, June 24, 2026

ফের বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে বিজেপির নাটক, দি.শাহীন রাজনীতি: মন্তব্য কুণালের

Date:

Share post:

ফের শুক্রবার বিধানসভায় বিজেপির নাটক। যার কিছুক্ষণের মধ্যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ জারি করে জানিয়ে দিলেন, আগাম অনুমতি ছাড়া বিধানসভা চত্বরে কোনও কর্মসূচি নয়। এমনকী করা যাবে না কোনও বিক্ষোভ কর্মসূচি। এদিন আম্বেদকরের মূর্তি গঙ্গা জল দিয়ে ধুয়ে প্রতিবাদ জানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা।যা রাজ্য বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপির বিধায়করা আজকে বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে যে নাটক করেছেন , তা অবমাননাকর কাজ তো বটেই, আসলে তারা পিছিয়ে পড়া মানুষদের অপমান করেছেন।এর জন্য অবিলম্বে ওদের ক্ষমা চাওয়া উচিত।আসলে এটা বিজেপির দিশাহীন রাজনীতি। এর আগেও মন্ত্রী বীরবাহা হাঁসদা সহ পুরো আদিবাসী সমাজকে উদ্দেশ্য করে কুরুচিমূলক মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা।মানুষকে যারা সম্মান জানাতে পারেনা, তাদের বড় বড় কথা মানায় না।
এদিন বিজেপির এই বেনজির ঘটনার পর রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন জানান, অনুমতি ছাড়া আম্বেদকর মূর্তির সামনে কোনও পলিটিক্যাল অ্যাক্টিভিটি করা যাবে না। ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ পুলিশকে। জয়েন্ট সিপি সিকিউরিটিকে ব্রিফ করা হয়েছে। বিরোধী দলনেতা বেরিয়ে যাওয়ার পরও সাউথ লবিতে সিকিউরিটি বাড়ানো হচ্ছে। এখন থেকে আর্মস ছাড়া কমব্যাট ফোর্স পাহারা দেবে। আম্বেদকর মূর্তি গার্ডেরল দিয়ে ঘিরে দেওয়া হবে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...