Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘোষণা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিন ফর্ম‍্যাটের দল। সাদা বলের সিরিজে নেই রোহিত শর্মা-বিরাট কোহলি। বোর্ডের তরফে জানান হয়েছে বিরাট কোহলি এবং রোহিত সাদা বলের সিরিজ থেকে বিরতি চেয়েছেন। সেই কারণেই সাদা বলের সিরিজে নেই তারা।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে রোহিতের অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের দলের অধিনায়ক কে এল রাহুল। টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে নেই হার্দিক পান্ডিয়া।

৩) বিশ্বকাপের মতন টুর্নামেন্টে খেলতে না পেরে অধিনায়ক রোহিত শর্মার ওপর কি রেগে রয়েছেন অশ্বিন। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় বোলার। অশ্বিন বলেন, আমি রোহিতের জুতোয় পা গলালে দলের বদল নিয়ে ১০০ বার ভাবতাম।

৪) বাজি হেরে গেলেন ইংল‍্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। ভারত বিশ্বকাপ জিতবে, এমনটাই বাজি ধরেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় বাজি হেরে যান তিনি। এদিন এমনটাই জানালেন কেভিন পিটারসন।

৫) কলকাতা লিগের ডার্বিতে মাঠে না খেলেই জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। দীর্ঘ টালবাহানার পর গতকাল ছিল কলকাতা লিগে ছিল ইমামি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়েন্টের ম‍্যাচ। সেই ম‍্যাচ খেলতে ইস্টবেঙ্গল এলেও, মাঠে এলো না সবুজ-মেরুন দল। এক ঘন্টা অপেক্ষা করার পর লাল-হলুদকে ওয়াকওভার দিয়ে দেওয়া হয়।

৬) ভারতীয় ফুটবলে ম‍্যাচ গড়াপেটার কালো ছায়া। যা নিয়ে সরব হয়েছে এআইএফএফ। এদিন সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে, আইলিগে খেলা বেশ কিছু ফুটবলারের কাছে জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব রেখেছিলেন। তা নিয়ে তদন্ত করতে চলেছে এআইএফএফ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...