Saturday, April 4, 2026

বিয়েবাড়িতে খেতে বসে অ.ন্যায় আবদার! চ.রম নৃ.শংসতা যোগীরাজ্যে

Date:

Share post:

যত কাণ্ড যোগীরাজ্যে (Yogi State)। এবার এক বিয়ে বাড়ির দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে উঠে এল উত্তর প্রদেশ (Uttar Pradesh)। ভাবছেন তো বিয়ে বাড়ি তাহলে কী এমন ঘটনা ঘটল যা নিয়ে তোলপাড় ডবল ইঞ্জিন রাজ্য? জানা গিয়েছে, এক বিয়ে বাড়িতে বরযাত্রীদের আবদার মেটানো হয়নি। আর তাতেই ভয়ঙ্কর কাণ্ড। রেগে গিয়ে বিয়ে বাড়ির (Marriage) রাঁধুনির (Chef) গায়ে ফুটন্ত তেল (Hot Oil) ঢেলে দেওয়ার অভিযোগ উঠল বরের কাকা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। উত্তর প্রদেশের বুদাউন জেলার ঘটনা। দুর্ঘটনায় গুরুতর অবস্থা রাজেশ নামে ওই রাঁধুনির। তাঁর দেহের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে বলে অভিযোগ। বর্তমানে ওই রাঁধুনি আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, বিয়েবাড়িতে গিয়ে রাতে খেতে বসতে কিছুটা দেরি করে ফেলেছিলেন বরযাত্রীদের কয়েকজন। সেই তালিকায় ছিলেন বরের কাকা এবং আরও কয়েকজন। গভীর রাতে খেতে বসে গরম রুটি চাইছিলেন তাঁরা। কিন্তু, তাঁদের সেই আবদার পূরণ হয়নি। তাঁদের জানানো হয়, রাত হয়ে যাওয়ার ফলে তন্দুরের ভাটি নিভিয়ে ফেলা হয়েছে। ফলে এত রাতে আর গরম রুটি দেওয়া সম্ভব নয়। আর সেই শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন পাত্রের কাকা। তিন বন্ধুকে নিয়ে ছুটে যান যেখানে রান্নার জায়গায়। আর সেখানে ঢুকে সামনেই পেয়ে যান রাঁধুনিকে। নিমেষের মধ্যে রাগের মাথায় গরম ফুটন্ত তেল ছুঁড়ে মারেন রাজেশ নামে ওই রাঁধুনির দিকে। এরপর চেঁচামেচি শুরু হতেই বন্ধুদের নিয়ে বিয়ে বাড়ি থেকে চম্পট দেন বরের অভিযুক্ত কাকা।

ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশের মুসাঝাগ থানার পুলিশ। অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...