Monday, March 9, 2026

‘বাংলার বাড়ি’ বেচা-কেনা অ.পরাধ! হতে পারে হা.জতবাসও, স.তর্ক করলেন ফিরহাদ

Date:

Share post:

‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে এবার সতর্ক করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলার বাড়ি প্রকল্পে তৈরি বাড়ি বিক্রি করলে অথবা কিনলে এবার আইনি ব্যবস্থা নেবে কলকাতা পুরনিগম। হতে হাজতবাসও। এ বিষয়ে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

প্রসঙ্গত, রাজ্যের শহরাঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া
গরিব মানুষের জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তবে কিছুক্ষেত্রে অভিযোগ আসছে, অনেকেই সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে পরে তা চড়া দামে বিক্রিও করে দিচ্ছে। বিষয়টি নিয়ে সতর্ক করে ফিরহাদ হাকিম বলেন, সরকার থেকে বাংলার বাড়ি যাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাঁরা যদি সেই বাড়ি বিক্রি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেল পর্যন্ত হতে পারে। সরকারের দেওয়া সম্পত্তি কখনওই বিক্রি করা যাবে না। উত্তরাধিকার সূত্রে তা হস্তান্তর হবে। আর কেউ না থাকলে সেইসব সম্পত্তি সরকারের কাছে ফেরত আসবে। এই বাড়ি কেনাও সমান অপরাধ। এটা ১৫ বছরের জন্য লিজে দেওয়া হয়। যাঁরা কিনবেন বা বিক্রি করবেন, তাঁদের নিজের দায়িত্বে তা করতে হবে। কলকাতা পুরনিগম-সহ রাজ্যের সর্বত্রই এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হচ্ছে।

আরও পড়ুন- যুদ্ধবিরতি শেষ হতেই দক্ষিণ গাজায় হামলা ইজরায়েলের, মৃত প্রায় ২০০

spot_img

Related articles

মাঠের বাইরেও জমাট পার্টনারশিপ, স্ত্রী চারুলতাকে নিয়ে মনের কথা লিখলেন সঞ্জু

বিশ্বকাপ সেরা ক্রিকেটার হয়েছেন, ব্রাত্যজন থেকে নায়কের নাম সঞ্জু স্যামসন (Sanju Samson)। কঠিন সময়ে পাশে থাকা মানুষটির কথা...

ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে জমজমাট ফার্মা অন্বেষণ ২০২৬ 

National Pharmacy Education Day উপলক্ষে কলকাতায় আয়োজিত হল Pharma Anveshan 2026। ৯ মার্চ এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতের ফার্মাসিউটিক্যাল...

সাহস ভালো, দুঃসাহস নয়: ধর্নামঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে নিশানা মমতার, ইভিএম-এ কারচুপি বিস্ফোরক অভিযোগ

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে শুক্রবার থেকে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো...

জমিদারদের সামনে মাথা নত করবেন না মমতা! দিল্লির দাদাগিরি রুখতে ধর্মতলায় গর্জে উঠলেন জয়া 

কেন্দ্রীয় এজেন্সি আর দিল্লির ‘দাদাগিরি’র বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী জয়া দত্ত। সোমবার ধর্মতলার...