Saturday, June 6, 2026

Bihar: ফের হিজা.ব বিত.র্ক, স্কুলের অধ্যক্ষকে হু.মকি দিলেন অভিভাবকরা!

Date:

Share post:

ক্লাসরুমে হিজাব পরা নিয়ে বিতর্ক বিহারে (Controversy over wearing hijab in classrooms)। সেখানকার এক সরকারি স্কুলে ছাত্রীদের ক্লাসের ভেতরে হিজাবে নিষেধাজ্ঞা জারি করায় অসন্তুষ্ট অভিভাবকরা। এমনকি স্কুল কর্তৃপক্ষকে তাঁরা হুমকি দিয়েছেন বলেও জানা যাচ্ছে। বিহারের শেখপুরার (Shekhpura, Bihar) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে স্কুল পরিদর্শনে যাবেন ব্লক শিক্ষা আধিকারিক (Block Education Officer) বলে জানা যাচ্ছে।

স্কুল সূত্রে খবর গত ২৯ নভেম্বর স্কুলের শিক্ষকরা মুসলিম ছাত্রীদের ক্লাসরুমে হিজাব পরতে বারণ করেন। এরপরই চড়াও হন অভিভাবকরা। রীতিমতো হুমকির সুরে তাঁরা অধ্যক্ষকে জানিয়ে দেন, যদি হিজাব (Hijab) পরতে না দেওয়া হয় তাহলে তাঁরা স্কুলই চলতে দেবেন না! এরপরই জেলার শিক্ষা আধিকারিক ওমপ্রকাশ সিংকে (Om Prakash Singh) চিঠি লেখে স্কুল কর্তৃপক্ষ। তিনি বলছেন, ক্লাসে কোনও ধরনের পর্দা পরিধানের অনুমতি দেওয়া হবে না। যদি এই কারণে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয় তাহলে আইনি পথে যেতে হবে। এর পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...