Tuesday, March 31, 2026

ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এবং স্পার প্রি-ক্রিসমাস কেক মিক্সিং অনুষ্ঠান জমজমাট

Date:

Share post:

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তিলোত্তমায় সবে মাত্র পারদের কাটা নামছে, আর সামনেই বড়দিনের মরসুম। সেই উৎসবে বাঙালির পাতে কেক থাকবে না, তা কি করে হয়? তাই বড়দিন উদযাপনের আগেই ইবিজা দ্য ফার্ন রিসোর্ট এবং স্পা, কলকাতা একটি মজার কেক মিক্সিং অনুষ্ঠানের আয়োজন করল।

ভূমি-র প্রতিষ্ঠাতা গায়ক সৌমিত্র রায় এবং অভিনেত্রী সোনালী চৌধুরী, স্বস্তিকা দত্ত এবং কুয়াশা বিশ্বাস সহ একদল তারকা ইবিজার এই কেক মিক্সিং অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ইবিজার এই কেক মিক্সিং অনুষ্ঠানের সূচনা করেন ইবিজার জিএম শুভদীপ বসু এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফার রহমান। এছাড়া এই মজাদার কেক মিক্সিং অনুষ্ঠানে অন্যান্য শেফ সহ রিসোর্টের কর্মীরা এবং আবাসিক ও অতিথিরা যোগদান করেছিল।
ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা, কলকাতা এর জিএম শুভদীপ বসু বলেন, “কেক মিক্সিং এমন একটি অনুষ্ঠান, যা সুখ এবং সমৃদ্ধিকে স্বাগত জানাতে সঞ্চালিত করে। এই ঐতিহ্যটি সারা বিশ্ব জুড়ে অনুসরণ করা হয় এবং ক্রিসমাসের শুরু কেক ছাড়া অসম্পূর্ণ। এতে যত বেশি এক্সপেরিমেন্ট করা যাবে কেকের স্বাদ তত ভালো হবে৷ কলকাতার ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা কলকাতায় আমাদের একটি সম্পূর্ণ বেকারি রয়েছে এবং সব ধরণের স্বাদের কেক এখানে তৈরি করা হয়ে থাকে৷ আমরা প্রতি বছর অনুষ্ঠানটি উদযাপন করি, তবে কোভিডের কারণে কিছু সময় বন্ধ ছিল। এ বছর আমরা অনেক উৎসাহ ও ধুমধাম করে উদযাপন করেছি। আমরা আশা করি আগামী বছর এটিকে আরও বড় ভাবে উদযাপন করতে পারব”।অনুষ্ঠানে এসে অভিনেত্রী স্বস্তিকা দত্ত বলেন, “কেক আমার অত্যন্ত প্রিয়। ক্রিসমাস, কেক নিয়ে ছোট বেলা থেকেই উত্তেজিত এবং উতসাহিত।” আজ ইবিজার এই কেক মিক্সিং অনুষ্ঠানে এসে আমার অত্যন্ত ভালো লেগেছে।” এছাড়া গায়ক সৌমিত্র রায় এবং অভিনেত্রী সোনালী চৌধুরী বলেন, “ইবিজায় এসে ক্রিসমাসের আগে প্রি-ক্রিসমাস কেক মিক্সিং এ যোগদান পেরে আমরা অত্যন্ত খুশি। ”

ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা-এর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাফার রহমান বলেন, “সতেরো শতকের দিকে ইউরোপে এই কেক মিক্সিং অনুষ্ঠান শুরু হয়েছিল এবং আমরা ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা কলকাতা -এ ২০১৮ সাল থেকে এই উৎসব উদযাপন করছি। মহামারীর কারণে দুই বছর বন্ধ রাখতে হয়েছে। কিন্তু গত বছর থেকে আমরা আবার শুরু করেছি এবং আমাদের বেকারিগুলিকে আরো উন্নত করার জন্য এটি একটি দুর্দান্ত উপায় বলে মনে করি”।

[25/10, 11:49 am] Chandan:

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...