Saturday, April 4, 2026

ঘোড়া কেনাবেচার ছক বিজেপির? হায়দ্রাবাদে রিসর্টের বাইরে সারি সারি বাস

Date:

Share post:

রবিবাসরীয় ভোটের ফলাফলে কংগ্রেসের আশায় অনেকটা জল ঢেলেছে গোবলয়। একমাত্র দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় প্রত্যাশিত জয়ের পথে কংগ্রেস। কিন্তু সেখানেও বোর্ড গঠনের জন্য কী ঘোড়া কেনাবেচার মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কংগ্রেসকে? হায়দ্রাবাদের একটি অভিজাত হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা সারি সারি লাক্সারি বাস দেখে এখনই অবশ্য সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিধানসভা ভোটের শেষে ক্ষমতা দখলের লড়াইতে ঘোড়া কেনাবেচা এখন এদেশে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। রাজস্থান থেকে আসাম সর্বত্র এর উদাহরণ রয়েছে। এই রাজনৈতিক চাল থেকে বাঁচতে অনেক দলকেই দেখা গিয়েছে নিজেদের জয়ী সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে। তেলেঙ্গানায় ভোটের শেষেও কী সেই একই ছবি দেখা যাবে? রাজ্যের ক্ষমতা দখলের ম্যাজিক নাম্বার ৬০। ইতিমধ্যেই সেই সংখ্যা পেরিয়ে ৬৬ আসনে এগিয়ে কংগ্রেস। কিন্তু তাতেও কী নিশ্চিন্ত হতে পারছে না কংগ্রেস হাইকম্যান্ড?

ইতিমধ্যেই প্রতিবেশী রাজ্য কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা রহিম খান পৌঁছে গিয়েছেন হায়দ্রাবাদে। কর্ণাটকের পালে কংগ্রেসের হাওয়া লাগার পর খানিকটা শক্তি বাড়িয়েছে তেলেঙ্গানার কংগ্রেসও। ক্ষমতায় থাকা চন্দ্রশেখর রাওয়ের বিআরএস সেখানে ৪০টি আসনে এগিয়ে থেকে ম্যাজিক নাম্বার থেকে অনেকটাই দূরে। কিন্তু বিজেপির সঙ্গে যোগসাজশে কংগ্রেসের বিধায়ক কেনাবেচার চেষ্টা তারা চালাবে না এমন আশঙ্কা কংগ্রেস উড়িয়ে দিচ্ছে না। সেক্ষেত্রে কংগ্রেস বিধায়কদের অপেক্ষমান স্লিপার বাসে করে এনে রাখা হতে পারে ওই বিলাশবহুল হোটেলে। তবে কংগ্রেস নেতা রহিম খানের দাবি, সব সিদ্ধান্তই হাইকম্যান্ড নেবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...