Saturday, June 27, 2026

রিজার্ভ ব্যাঙ্ক থেকে ৮০০ কোটি টাকা উধাও, শহরে তল্লাশি সিবিআইয়ের

Date:

Share post:

রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে কয়েক হাজার কোটির ৫০০ টাকা নোট উধাও। সেই ঘটনার তদন্তে নেমে এবার কলকাতায় তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সকাল থেকে নিউটাউন, দত্তাবাদের একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি চলছে ব্যাঙ্ককর্মীদের বাড়ি বাড়ি। রিজার্ভ ব্যাঙ্কের সেই টাকা কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে তা জানতেই চলে এই তল্লাশি।

গত জুন মাসে আরটিআইয়ের মাধ্যমে জানা যায়, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে কয়েক হাজার কোটির ৫০০ টাকার নোট উধাও হয়ে যায় রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তদন্তে নেমে এবার সেই নোটের হদিশ পেতে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি শুরু করল সিবিআই। সূত্রের খবর, সেসব টাকা একাধিক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। সেসবের হদিশ পেতেই সিবিআই তল্লাশি। সোমবার সকালে সল্টলেকের (Salt Lake) সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের একাধিক দল মোট ২০ টি গাড়ি নিয়ে বেরয়। নিউটাউনের (New Town) দুটি আবাসন, দত্তাবাদের বাড়িতে চলে অভিযান।

সিবিআই সূত্রের খবর, দত্তাবাদের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সুপ্রিয় মল্লিকের বাড়িতেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এনিয়ে তাঁর বাবা অনুপ মল্লিক বলেন, “ওঁরা এসে ছেলের খোঁজ করেছিলেন। ছেলের সঙ্গে যা কথা বলার, বলছেন। ছেলে ব্যাঙ্কে চাকরি করে। ওঁরা ওই সংক্রান্ত সব কাগজপত্র দেখছেন। আমি কিছু জানি না।” নিউটাউনের ইউনি ওয়াল্ড সিটি আবাসনের ফেক্সকো ৩ বিল্ডিংয়ের ৬০৪ নম্বর রুম এবং নিউটনের মুক্তধারা আবাসন, বিএ ৭০-তে তল্লাশি চলে। তবে সেখান থেকে কী উদ্ধার হয়েছে, তা এখনও জানা যায়নি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...