Saturday, April 4, 2026

ভা.ইরাল মুশফিকুর রহিম, লুফে নিল কলকাতা পুলিশ!

Date:

Share post:

সম্প্রতি ক্রিকেট নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপ (World Cup Cricket) ফাইনালে ভারতের পরাজয়ে উৎসব পালন করতে দেখা গিয়েছে প্রতিবেশী দেশের অনেক জায়গায়। আবার বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া বাংলাদেশের খেলোয়াড়দের পাশেও দাঁড়াতে দেখা যায়নি বাঙালিকে। তারই মধ্যে হঠাৎ বুধবার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর (Obstructing the field) জেরে আউট বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। সেই ভিডিও ভাইরাল হতে বিন্দুমাত্র দেরি হয়নি। আর সেই সুযোগ যথার্থভাবে জনসচেতনতায় কাজে লাগিয়ে ফেলল কলকাতা পুলিশ (Kolkata Police)।

বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ড (New Zealand) দ্বিতীয় টেস্ট চলাকালীন একটি শর্ট বল খেলার পর বলটি ডেড হওয়ার আগে আচমকা হাত দিয়ে ধরে ফেলেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের আবেদনে তৃতীয় আম্পায়ার (Third umpire) ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের সিদ্ধান্ত জানান। শোরগোল পড়ে যায় ক্রিকেট বিশ্বে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও নজর এড়ায়নি কলকাতা পুলিশের। সম্প্রতি সাইবার প্রতারণা (Cyber threat) থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়াতেই বেশি করে সেই প্রচার চালানো হচ্ছে। মুশফিকুর রহিমের হাত দিয়ে বল ধরে আউট হওয়ার ঘটনাকে সাইবার প্রতারণার বিজ্ঞাপনে ব্যবহার করতে একটুও ভুল করেননি তাঁরা।

কলকাতা পুলিশের বিজ্ঞাপনে মুশফিকুরের গ্লাভস দিয়ে বল ধরার ছবি দিয়ে বলা হয়েছে বল ছুঁলেই গ্যাঁড়াকল। ঠিক সেই ভাবেই লিঙ্ক ছুঁলেও গ্যাঁড়াকল হবে। অর্থাৎ না জেনে বল ধরে যেভাবে আউট হয়েছেন প্রতিবেশী দেশের ক্রিকেটার, ঠিক সেভাবে অজানা লিঙ্কে ক্লিক করলে হবে বিপদ।

আরও পড়ুন- ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে নাগরিক অধিকার কাড়তে চাইছে কেন্দ্র!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...