Saturday, April 4, 2026

KIFF: বৃষ্টিস্নাত সিনে সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের আবহ, স্বাক্ষরিত হল ইন্ডিয়া-অস্ট্রেলিয়া কো-প্রোডাকশন এগ্রিমেন্ট!

Date:

Share post:

বৃষ্টি ভেজা বৃহস্পতিবারেও এতটুকু বদলালো না চেনা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) প্রাঙ্গণের ছবিটা। আজও ছাতা মাথায় সেলফি তুলতে মজলেন সিনে প্রেমে মানুষেরা। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (29th KIFF) আজ ছিল তৃতীয় দিন। একদিকে দেশ-বিদেশের নামিদামি পরিচালক ও কলাকুশলীর আনাগোনা, অন্যদিকে একতারা মুক্ত মঞ্চে সিনে আড্ডায় বাংলা চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে থাকা একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত টলিউড (Tollywood)। সান্ধ্য সিনে লগ্নে জমে উঠল শাস্ত্রীয় সংগীত আর লোকবাদ্যের যুগলবন্দি। গতকালই ভারতীয় এবং অস্ট্রেলীয় সিনেমার মধ্যে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া কো-প্রোডাকশন এগ্রিমেন্ট (Ind Aus coproduction agreement) স্বাক্ষরিত হয়েছে। আজ অস্ট্রেলিয়ার অস্কারজয়ী পরিচালক ব্রুস বেরেসফোর্ডকে (Bruce Beresford)নিয়ে আলোচনায় বসলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherjee)। এখন ভারত অস্ট্রেলিয়ার সিনেমার যাত্রায় নতুন ইতিহাস লেখার অপেক্ষা!

মঙ্গলবার থেকে শুরু হয়েছে চলতি বছরের চলচ্চিত্র উৎসব। যদিও সিনেমা দেখার সুযোগ মিলেছে গতকাল অর্থাৎ বুধবার থেকে। কিন্তু বিনোদন উৎসবের শুরুতেই ‘ভিলেন’ হয়ে উঠেছে প্রকৃতি। কিন্তু সিনে পুজোর উন্মাদনার কাছে যে দর্শক ছাড়া অন্য কেউই চিত্রনাট্যকার হয়ে উঠতে পারে না, তা বুঝিয়ে দিল নন্দন-রবীন্দ্র সদন চত্বরের ভিড়। KIFF কমিটি আগেই জানিয়েছিল যে প্রত্যেকদিন সিনে আড্ডায় বাংলা সিনেমা কেন্দ্রিক একটা বিষয় নিয়ে টলিউডের শিল্পীরা আলোচনায় উপস্থিত হবেন। আজ ‘বাংলা চলচ্চিত্রে শাস্ত্রীয় সংগীত ও লোকবাদ্যের ব্যবহার’ নিয়ে কথা বললেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার (Tejendra Narayan Majumdar) ও বিক্রম ঘোষ (Bikram Ghosh)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবজ্যোতি বোস (Debojyoti Bose)। এদিন আড্ডার পাশাপাশি সরোদ আর তবলার মূর্ছনায় মেতে উঠল কিফ প্রাঙ্গণ।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...