Saturday, June 20, 2026

প্রেমিকাকে আত্মহ.ত্যায় প্ররো.চনা! গ্রে.ফতার ‘পুষ্পা’-র অভিনেতা

Date:

Share post:

প্রাক্তন প্রেমিকাকে হুমকি (Threat)! তার জেরে আত্মহত্য়ার পথ বেছে নিলেন তেলেগু চলচ্চিত্রের জুনিয়র আর্টিস্ট (Junior artist)। ঘটনার তদন্তে নেমে তেলেগু অভিনেতা জগদীশ প্রতাপ ভাণ্ডারিকে গ্রেফতার করল হায়দ্রাবাদ পুলিশ (Hyderabad Police)। অভিযোগ, ওই মহিলা জুনিয়র আর্টিস্টকে এতটাই মানসিক চাপে ফেলেন জগদীশ প্রতাপ, যে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। জগদীশ মূলত পুষ্পা: দ্য রাইজ ছবিতে আল্লু অর্জুনের সহঅভিনেতা হিসাবে জনপ্রিয় হয়েছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, জগদীশ প্রতাপের সঙ্গে ওই জুনিয়র আর্টিস্টের প্রেমের সম্পর্ক ছিল। পরে ওই মহিলা সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন। কিন্তু ফের ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য চাপ দিতে থাকেন জগদীশ। এমনকি বিভিন্ন ছবি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগও তোলে মৃতার পরিবার। গত ২৯ নভেম্বর গলায় ফাঁস (hanging) লাগিয়ে আত্মঘাতী হয় ২৯ বছরের ওই তরুণী। মৃতার বাবা পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নামে হায়দ্রাবাদ পুলিশ। মৃতার মোবাইল ফোন আটক (seize) করে তদন্ত শুরু হয়। ফোন থেকেই অভিযুক্ত জগদীশের বিভিন্ন হুমকির তথ্য পাওয়ার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

জগদীশের উত্থান ২০১৮ সালে তেলেগু চলচ্চিত্রে। তবে তাঁর পরিচিতি সবথেকে বেশি হয় পুষ্পা – দ্য রাইজ (Pushpa: The Rise) ছবিতে কেশভ চরিত্রের মাধ্যমেই। তিনি পুষ্পা – ২ অর্থাৎ পুষ্পা – দ্য রুল (Pushpa: The Rule) চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বুধবার যাবতীয় তথ্য প্রমাণ ও মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও এবিষয়ে জগদীশের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...