Saturday, April 4, 2026

ওড়িশার বিরুদ্ধে ম‍্যাচ ড্র, ম‍্যাচ শেষে প্রতিপক্ষের গোল নিয়ে কী ফললেন সাদিকু?

Date:

Share post:

গতকাল ওড়িশা এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে মোহনবাগান সুপার জায়েন্ট। ওড়িশার বিরুদ্ধে জোড়া গোল করেন আর্মান্দো সাদিকু। ম‍্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সবুজ-মেরুন ব্রিগেড। আর ম‍্যাচ শেষে জোড়া অভিযোগ আনল মোহনবাগান। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন সাদিকু এবং দলের সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডা। সেখানেই দলের চোট এবং প্রতিপক্ষের গোল নিয়ে মুখ খুললেন তারা।

গতকাল পেনাল্টি থেকে ওড়িশার প্রথম গোল করেন আহমেদ জাহু। সেই গোল নিয়ে ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে সাদিকু বলেন, “প্রথমার্ধে আমরা বেশ কয়েকটি বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারিনি। সেখান থেকেই ওরা বল পেয়ে আক্রমণ করে। আমি ঠিক মতো দেখিনি যদিও। তবে মনে হয় ওটা পেনাল্টি ছিল না।”

এদিকে দলের চোট নিয়ে সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা বলেন, “ম্যাচের আগে ওয়ার্ম-আপেই হুগোর বৌমোসের চোট লেগে যায়। তারপরে সাহাল ও থাপাও চোট পেয়েছে। এগুলো পেশির চোট নয়। ওদের আঘাত করা হয়েছে। কারণ, খেলার ওপর ওদের নিয়ন্ত্রণ ভাল ছিল।” আর মিরান্ডার কথা থেকে পরিষ্কার, জোর করে বাগান ফুটবলারদের আঘাত করা হয়েছে বলে মনে করছেন তিনি।

এরপরই চোট নিয়ে বাগান সহকারি জানান, “চোটের ব্যাপারে বিস্তারিত এখনও কিছু জানি না। মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলে জানতে হবে। এত চোট-আঘাত নিয়ে খেলে যাওয়াটা খুবই কঠিন। তবে এমন যে হতে পারে, তা আমাদের ভাবনায় ছিল। তাই একটা ভাল দল গড়েছি আমরা। অন্য খেলোয়াড়রাও রয়েছে, যারা শূন্যস্থান পূরণ করতে পারে। আশা করি, ওরাও ভাল খেলবে।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে কি ভাবা হচ্ছে কোহলিকে, কি ভাবছেন নির্বাচকরা বিরাটকে নিয়ে?

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...