Friday, June 26, 2026

এক ফ্রেমে দুই কিংবদন্তি: চুটিয়ে আড্ডা দিলেন আশা-সচিন!

Date:

Share post:

একজন সঙ্গীত জগতের কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle), আরেকজন ২২ গজের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। দুজনেই ভারতের নাম উজ্জ্বল করেছেন বিশ্বের বুকে। নিজের নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য পেয়েছেন তাঁরা। যদিও মিউজিক আর ক্রিকেট দুটোর মধ্যে মেলবন্ধন ঘটানো বেশ কঠিন ব্যাপার বটে, তবু রবিবাসরীয় মেজাজে সেই ঘটনাই সত্যি হল। জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ছবি পোস্ট করে নিজের অনুভূতি শেয়ার করলেন মাস্টার ব্লাস্টার।

আশা ভোঁসলের গানে বরাবরই মুগ্ধ সচিন। অন্যদিকে ক্রিকেট দেবতার জন্য বরাবরাই ভালবাসা উজাড় করে দিয়েছেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী। এর আগে তাঁর জন্মদিনে অঞ্জলি তেন্ডুলকর একটি ছবি পোস্ট করেছিলেন। এবার দুই কিংবদন্তি ফের একফ্রেমে ধরা দিলেন নিছক ঘরোয়া আড্ডায়। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সচিন লেখেন, ‘গান হোক বা সাধারণ কথাবার্তা যেটাই হোক আশা জি হলেন ম্যাজিক্যাল। ওনার হাস্যরসবোধ অবিশ্বাস্য এবং টাইমিংটাও বেশ ভাল। আশা তাঈ আপনি সব সময় ভাল থাকুন এটাই কামনা করি।’

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...