Thursday, April 2, 2026

চা দোকানে বসে থাকাকালীন হা.মলা! হাড়োয়ায় আ.ক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় আক্রান্ত তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতি। তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে স্থানীয় এক চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি তারিকুল ইসলাম (Tarikul Islam)। বসিরহাটের হাড়োয়া থানার শালিপুর গ্রামপঞ্চায়েতের শালিপুর বাজারের ঘটনা।

অভিযোগ, শনিবার রাতে আচমকাই সেই চায়ের দোকানে চড়াও হয় একদল দুষ্কৃতী। তারিকুলকে দোকান থেকে বের করে বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। রাস্তায় ফেলে বুকে, পেটে এলোপাথাড়ি লাথি মারতে শুরু করে। এরপর তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তারিকুলকে। তবে ঠিক কী কারণে এই হামলা, নেপথ্যে কারা রয়েছে তা জানতে হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

তবে তারিকুল নিজেই জানিয়েছেন, তৃণমূলের কেউ তাঁর গায়ে হাত তোলেন নি। তবে রোজ যেখানে তিনি বসেন, সেই চায়ের দোকানে হামলা হতে পারে এটাও ভাবতে পারছেন না। ১০-১২ জন তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। প্রাণহানি হতে পারত বলেও জানিয়েছেন ওই তৃণমূল নেতা।

 

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...