Saturday, March 14, 2026

দুই হা.মলাই বিজেপির জমানায়, ২০০১ সালে সংসদে ভয়.ঙ্কর হা.মলা চলেছিল ৩০ মিনিট ধরে

Date:

Share post:

আজ ১৩ ডিসেম্বর। ২২ বছর আগে ২০০১ সালের এই ১৩ ডিসেম্বরেই ভয়ানক হামলা হয়েছিল সংসদ ভবনে। আজ সংসদ ভবনে আরও এক হামলার সাক্ষী থাকল দেশবাসী। তফাৎ একটাই ২০০১ সালে হামলা চলেছিল পুরনো সংসদ ভবনে। আর আজ হামলা হল পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়ায়। তবে দুই হামলাই হল বিজেপির (BJP) জমানায়। তবে কি ২০০১ সালে সংসদ ভবনের হামলার (Attack in Parliament) পরেও শিক্ষা নিল না স্বরাষ্ট্রমন্ত্রক (Home ministry) ? এর উত্তর হল শিক্ষা নেয়নি বলেই ফের হামলার ঘটনার পুনরাবৃত্তি হল। তবে কি আবারও সংসদ ভবনে সাংসদদের হামলার মুখে পড়তে হবে?

কী ঘটেছিল ২০০১ সালের ১৩ ডিসেম্বর?

২০০১ সালের ১৩ ডিসেম্বর ঘড়ির কাঁটায় তখন ১১টা ৪০ মিনিট। আচমকাই ৫ পাক-জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ ভবনে। কেন্দ্রীয় সরকারের ভুয়ো স্টিকার দেওয়া গাড়ি নিয়ে সংসদ ভবনের সামনে ঢুকে জঙ্গিরা। সন্দেহ হলে গাড়িটিকে আটকায় নিরাপত্তারক্ষীরা। আর ঠিক তখনই শুরু হয় গুলিবর্ষণ। সেই সময় সংসদে মন্ত্রী এবিং সাংসদ মিলিয়ে প্রায় ১০০ জন ছিলেন। সংসদ ভবনের প্রতিটি ঘরে বেজে ওঠে অ্যালার্ম। গুলি চালাতে থাকেন নিরাপত্তারক্ষীরাও। প্রায় ৩০ মিনিট গুলির লড়াইয়ে প্রাণ হারান ৮ নিরাপত্তারক্ষী এবং ১ মালি। এদিকে মৃত্যু হয় ৫ জঙ্গির। আহত হন কমপক্ষে ১৫ জন। সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী। বাজপেয়ীর জমানা থেকে মোদির জমানা। দুটি হামলার মুখে পড়ল সংসদ। তবে বাজপেয়ীর জমানায় জঙ্গিরা হামলা চালায় সংসদের বাইরে। এ বার নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে দুই হানাদার সরাসরি ঢুকে পড়লেন সংসদ ভবনের ভিতরে। এও সম্ভব! সাংসদদের নিরাপত্তা একেবারে তলানিতে।

২০২৩ সালে আজকের দিনে কী হল?

বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি বলে একটি ভিজিটর পাস নিয়ে দুই হানাদার একেবারে ঢুকে পড়লেন সংসদ ভবনের ভিতরে। স্লোগান চলল ‘তানাশাহি নেহি চলেগা’। সংসদের ভিতর তাঁরা ছড়িয়ে দিলেন রং বোমা। দুই হানাদারদের মধ্যে একজন হলেন অমল শিন্ডে। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। অন্য জন নীলম সিং, তিনি হরিয়ানার বাসিন্দা। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সাগর শর্মা নামে আরও জন।

শোনা গিয়েছিল ২০০১ সালে সংসদ ভবনে জঙ্গি হামলার পর আরও আঁটোসাঁটো হয়েছে নিরাপত্তা। কিন্তু আজকের ঘটনা বোঝাল সংসদে নিরাপত্তা আঁটোসাঁটো হয়নি। নিরাপত্তারক্ষীদের বজ্র আঁটুনি ভেদ করে কীভাবে হানাদাররা রঙ বোমা নিয়ে ভিতরে ঢুকে গেল?

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...