Sunday, March 29, 2026

অনলাইন গেম খেলে গ্রাহকদের কোটি টাকা ওড়ালেন গুণধর পোস্টামাস্টার!

Date:

Share post:

পোস্ট অফিসে আপনার গচ্ছিত টাকার নিরাপত্তা কতটা? সম্প্রতি পোস্ট অফিসের (post office) টাকায় ব্যাপক গরমিল ধরা পড়ার পর তদন্তে নেমে দেখা গেল খোদ পোস্টমাস্টার সরিয়ে ফেলেছে ১ কোটি ২২ লক্ষ টাকা! গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এই টাকা সরিয়ে পোস্টমাস্টার কী করেছে শুনলে তাজ্জব হয়ে যাবেন। অনলাইন গেমে (online game) এই টাকা খরচ করেছেন গুণধর পোস্টমাস্টার। অমিত বড়ুয়া নামে ওই পোস্টমাস্টারকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ (Sonarpur police station)।

ইঞ্জিনিয়ারিং পাস করা অমিত বড়ুয়া রীতিমত সরকারি চাকরির পরীক্ষা দিয়ে ভারতীয় ডাকবিভাগের (India post) চাকরি পান। কর্মসূত্রে হরিনাভী থেকে বদলি হয়ে ২০২৩-এর জুন মাসে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের জগদ্দল পোস্টঅফিসের পোস্টমাস্টার হিসাবে যোগ দেন তিনি। জেরায় পুলিশকে অমিত জানিয়েছেন জুলাই মাস থেকেই গ্রাহকদের অ্য়াকাউন্ট থেকে টাকা সরাতে থাকেন তিনি। তহবিলে গরমিল ধরা পড়তেই থানায় লিখিত অভিযোগ জানায় ডাক বিভাগ। সেই মতো শুরু হয় তদন্ত।

সোনারপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে অনলাইন গেম খেলে কয়েক লক্ষ টাকা লোকসান করে অমিত। সেই টাকা উপার্জনের জন্য আবার অনলাইন গেমকেই বেছে নেন তিনি। কিন্তু টাকা কোথায়? অগত্যা পোস্টঅফিসের গ্রাহকদের অ্যাকাউন্টে নজর পড়ে তাঁর। একটু একটু করে সরিয়ে ফেলেন ১ কোটি ২২ লক্ষ টাকা। কিন্তু দুর্ভাগ্যবশত এই টাকায় খেলেও কিছু জমাতে তো পারেইনি অমিত, উল্টে গোটাটাই খোয়া গিয়েছে। আপাতত আদালতের নির্দেশে সাতদিনের পুলিশি হেফাজতে পোস্টমাস্টার অমিত বড়ুয়া।

Related articles

যোগীরাজ্যে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মাথায় কোপ, কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় অভিযুক্ত!  

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা তলানিতে। যোগীরাজ্য যেন জঙ্গলরাজ, ফের তার প্রমাণ মিলল। প্রকাশ্য রাস্তায় সামান্য বচসার জেরে আইসক্রিম...

মৃত মুজতবা আলি খামেনেই! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের 

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরাইল (Iran Israel conflict) সংঘর্ষের মাঝেই চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)।...

IPL: অভিযান শুরুর দিনেই স্বস্তির খবর, জানুন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল (IPL) শুরুর আগেই পাথিরানাকে স্বস্তি কেকেআর (KKR) শিবিরে। শ্রীলঙ্কান পেসার পাথিরানা ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস...

মনে রাখবেন আমিই আপনার প্রার্থী: ক্ষমতায় তৃণমূল আসছে, দাবি করে বার্তা মমতার

আতঙ্কের জঙ্গলমহলে যেভাবে ক্ষমতায় আসার পরে উন্নয়ন এনেছে বর্তমান সরকার তাতে নতুন পালক জুড়বে চতুর্থবার তৃণমূলের সরকার গঠন...