Wednesday, June 24, 2026

সংসদে রং – বো.মা হা.মলা, ‘দো.ষী’দের শা.স্তি নিয়ে কী সিদ্ধান্ত!

Date:

Share post:

সংসদে অধিবেশন (Parliament session) চলাকালীন আচমকাই ‘স্মোক ক্যান’ ছুড়ে দেন বিক্ষোভকারীরা। বুধবারের এই ঘটনায় ফিরলো ২২ বছর আগের সংসদ হামলার স্মৃতি। ইতিমধ্যেই দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ‘রং-বোমা’র জেরে মুহূর্তের মধ্যে হলুদ ধোঁয়ায় কক্ষ ভরে যায়। হুলস্থুল বেধে যায় লোকসভার ভিতরে। আর ঠিক সেই সময় অভিযুক্তরা স্লোগান দিতে থাকেন— ‘তানাশাহি নেহি চলেগা’। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অমল শিন্ডে ও নীলম সিং (Amal Shinde and Neelam Singh) নামের ওই দুই অভিযুক্ত জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আচমকাই লোকসভার (Parliament) ভিতরে ঢুকে রং বোমা ছুড়ে তাঁরা যে অপরাধ করেছেন ‘দেশদ্রোহিতা’র শামিল বলে মত আইনজীবীদের একাংশের।সেক্ষেত্রে বড় শাস্তির কোপে পড়তে চলেছেন তাঁরা। দিল্লি পুলিশের (Delhi police) হাতে আটক হয়েছেন সাগর শর্মা (Sagar Sharma) নামে এক জন। তিনিই পুরো ঘটনায় ‘নেতৃত্ব’ দিচ্ছিলেন বলে অভিযোগ।

দুপুরে অধিবেশন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু যখন বক্তব্য রাখছিলেন, আচমকা দেখা যায়, দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়েন। স্লোগান দিতে দিতে হলুদ রঙের গ্যাস ছড়িয়ে দেওয়ায় প্রশ্নের মুখে পড়ে সংসদের নিরাপত্তা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায়। দিল্লি পুলিশ ওই দুজনকে গ্রেফতার করেছে। একজন মহারাষ্ট্র এবং আরেকজন হরিয়ানার বাসিন্দা বলে খবর। এই ঘটনা নিয়ে কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম জানান, তিনি প্রাথমিক ভাবে ভেবেছিলেন দর্শক গ্যালারি থেকে কেউ পড়ে গিয়েছেন। কিন্তু দ্বিতীয় ব্যক্তি লাফ দেওয়ার পরে তিনি বুঝতে পারেন নিরাপত্তা লঙ্ঘন করে কেউ ঢুকে পড়েছেন। আইনজীবীরা মনে করছেন অভিযুক্ত দুই ব্যক্তিরে বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় মামলা হতে পারে। তাতে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে তাঁদের!

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...