Tuesday, March 17, 2026

ভুয়ো রেশন কার্ডেও শীর্ষ যোগীরাজ্য উত্তরপ্রদেশ, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট

Date:

Share post:

ভুয়ো জব কার্ডের তালিকায় শীর্ষে উঠে ‘কাঁটার মুকুট’ আগেই পরেছিল যোগী রাজ্য উত্তরপ্রদেশ পর এবার ভুয়ো রেশন কার্ডেও শীর্ষে উঠে এলো তথাকথিত ‘রাম রাজ্য’। তবে শুধু উত্তরপ্রদেশ নয়, ভুয়ো রেশন কার্ডে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর এক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশ। সম্প্রতি লোকসভায় তৃণমূল সাংসদ দীপক অধিকারীর লিখিত প্রশ্নের জবাবে এই রিপোর্ট তুলে ধরেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

তৃণমূল সংসদ দীপক অধিকারী তার লিখিত প্রশ্নের মাধ্যমে গত ২ বছরে দেশে বাতিল হওয়া রেশন কার্ডের পরিসংখ্যান জানতে চেয়েছিলেন। সংসদে তার জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ২০২১ সালে সারা দেশে বাতিল হওয়া রেশন কার্ডের সংখ্যা ২৯,০২,৭৯৪ এবং ২০২২ সালে বাতিল রেশন কার্ডের সংখ্যা ২২,১৪,৭৭৪টি। সব মিলিয়ে এই ২ বছরে সারা দেশে বাতিল হয়েছে ৫১,১৭,৫৬৮টি রেশন কার্ড। আর রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী উত্তরপ্রদেশে বাতিল হওয়া রেশন কার্ডের সংখ্যা ২০২১ সালে ৭,১৯,২১৩ এবং ২০২২ সালে ৮,৭৬,৬৮৬টি। অর্থাৎ এই ২ বছরে উত্তরপ্রদেশে বাতিল হওয়া মোট রেশন কার্ডের সংখ্যা ১৫,৯৫,৮৯৯টি। বিজেপি শাসিত অপর রাজ্য মধ্যপ্রদেশে ২ বছরে বাতিল হওয়া মোট রেশন কার্ডের সংখ্যা ১০,৯২,০৬৮ টি।

উল্লেখ্য, মনরেগায় ভুয়ো জব কার্ড বাতিলের তালিকাতেও শীর্ষে অবস্থান করছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। গত সপ্তাহেই এই তথ্য জানানো হয়েছিল কেন্দ্রীয় গ্রামউন্নয়ন মন্ত্রকের তরফে । এবার ভুয়ো রেশন কার্ডের তালিকাতেও শীর্ষে সেই রামরাজ্য উত্তরপ্রদেশ।

spot_img

Related articles

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...