Tuesday, June 16, 2026

স্বদেশে শরণার্থী কিন্তু ভারতে স্বাধীন: শিলিগুড়িতে দাঁড়িয়ে চিনকে তোপ দলাই লামার

Date:

Share post:

দীর্ঘ ১৩ বছর পর এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে এলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। আর সেখান থেকে চিনকে তোপ দেগে ভারতের প্রশংসা করে দেখা গেল ধর্মগুরুকে। জানালেন, স্বদেশে আমরা শরণার্থী কিন্তু ভারতে আমরা স্বাধীন।

ডিসেম্বরের ১১ তারিখ গ্যাংকট গিয়েছিলেন দলাই লামা (Dalai Lama)। গ্যাংটক, সিকিম হয়ে এদিন শিলিগুড়ি পৌঁছলেন তিনি। শিলিগুড়িতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভক্তরা। তাঁকে স্বাগত জানাতে ফুল হাতে রাস্তার দুপাশে হাজির হয়েছিলেন বহু মানুষ। এর পর বিকাশনগরে সে-গুয়ে মনাস্ট্রিতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে ‘বোধিচিত্ত’ সংক্রান্ত পাঠ দেন দলাই লামা।। সেখানে আধঘণ্টা ছিলেন তিনি। এর পাশাপাশি শিলিগুড়ি থেকেই চিনকে আক্রমণ করেন এই বৌদ্ধ ধর্মগুরু। বলেন, “আমাদের দেশে আমরা শরণার্থী কিন্তু ভারতে স্বাধীনতা রয়েছে।”

উল্লেখ্য, ১৯৫৯ সালে চিনা হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বত থেকে দলবল সমেত পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন দলাই লামা। তারপর থেকেই তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে বেজিং। পরবর্তীতে বহুবার ভারতের সাহায্য নিয়ে চিনের হাত থেকে তিব্বতকে স্বাধীন করার চেষ্টা করা হয়েছে। সেই নেহরুর আমল থেকেই তাঁকে নিয়ে ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক টানাপোড়েন চলেছে আজও। এসবের মাঝে ‘চিকেন নেক’ করিডোর শিলিগুড়িতে দাঁড়িয়ে দলাই লামার চিনকে তোপ অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ।

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...