Saturday, June 27, 2026

এবার ডিপফে.কের শি.কার ইনফোসিসের প্রতিষ্ঠাতা! স.তর্ক করলেন নারায়ণ মূর্তি

Date:

Share post:

রশ্মিকা মন্দানা, আলিয়া ভাট, ক্যাটরিনা, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, রতন টাটার পরে এবার ডিপফেকের শিকার হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি। তিনি সতর্ক করে জানিয়েছেন, ডিপফেক ভিডিয়োর ফাঁদে যেন কেউ না পড়ে। নিজের এক্স হ্যান্ডেলে নারায়ণ মূর্তি জানিয়েছেন, একাধিক ভিডিও ক্লিপ ঘুরছে সামাজিক মাধ্যমে, যেখানে তাঁকে দাবি করতে দেখা যাচ্ছে একটি ট্রেডিং অ্যাপে টাকা বিনিয়োগ করার। এবং সকলকে সেখানে বিনিয়োগের অনুরোধ জানানোর। তাঁর দাবি, এই ভিডিওগুলি পুরোপুরি ভুয়ো, এই ধরনের কোনও এনডোর্সমেন্টেরে সঙ্গে তিনি যুক্ত নন।

ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। নামকরা সেলিব্রিটি থেকে রাজনৈতিক ব্যক্তিরা ডিপফেক ইন্টেলিজেন্সি দিয়ে তৈরি নকল ভিডিও দ্বারা হেনস্তার শিকার হচ্ছেন। সবচেয়ে বড় শঙ্কার কারণ হল, এই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিওর সত্য–মিথ্যা কারোর চোখে ধরা পড়ে না। এর আগে প্রধানমন্ত্রীকে একটি ভিডিয়োয় মহিলাদের সঙ্গে গরবা নাচতে দেখা গিয়েছিল, যেটি ডিপফেক ভিডিও বলেই জানা গিয়েছে। এবার এই ধরনের প্রযুক্তি-ফাঁদে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শ্বশুরও।

আরও পড়ুন- ডিজিটাল ডিভাইসের গাইডলাইন তৈরির নির্দেশ দিয়ে সময়সীমা বাঁধল সুপ্রিম কোর্ট

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...