Saturday, June 27, 2026

জ্যোতিপ্রিয়র নজরদারিতে সিসিটিভি-র বদলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব? ইডিকে জানানোর নির্দেশ আদালতের

Date:

Share post:

বর্তমানে ইডি হেফাজতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে এসএসকেএম-এ। সেখানে সর্বক্ষণ সিসিটিভি নজরদারি চালানোর ব্যবস্থা করেছে ইডি। সেই নজরদারিতে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জ্যোতিপ্রিয়।জেলবন্দি থাকাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বনমন্ত্রী। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এ। নিম্ন আদালতের নির্দেশ মেনে, সর্বক্ষণ সিসিটিভি নজরদারি চলছে তার কেবিনের বাইরে। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরোধিতা করেই হাইকোর্টে মামলা করেছেন মন্ত্রী।

বৃহস্পতিবার শুনানিতে, আদালতে ইডি-র আইনজীবী বলেন, এসএসকেএমে আমাদের আস্থা নেই। মেডিক্যাল রিপোর্টও দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছে ইডি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডি-র কাছে জানতে চান, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে কি সিসিটিভি প্রয়োজন? সিআরপিএফ-কেও কি ইডি বিশ্বাস করে না, সেই প্রশ্নও করেছেন বিচারপতি। শুক্রবার এ বিষয়ে হাইকোর্টে জানাবে ইডি।পাল্টা কেন্দ্রীয় সংস্থার প্রশ্ন, গ্রেফতার হওয়ার পর কী প্রাইভেসি থাকতে পারে?

সিসিটিভি-র বিকল্প হিসেবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যায় কি না, তা দেখতে বলেছেন বিচারপতি। বিচারপতি বলেন, রেজিস্ট্রার থাকবে। সবাইকে দেখা করতে দেবেন না। কারা দেখা করছেন সেটা রেজিস্ট্রারে থাকবে। জ্যোতিপ্রিয়র আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন, যাঁরা অসুস্থ তাঁদের জন্য জেলের নিজস্ব আইন আছে। কারা দেখা করতে পারবেন সেখানে বলা আছে। সেটা এখানেও মানা হোক। শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...