Tuesday, March 31, 2026

সংসদে হানাদার: গুরুত্ব সহকারে মন্ত্রীদের বিষয়টি দেখার নির্দেশ মোদির

Date:

Share post:

‘বজ্র আঁটুনি, ফস্কা গেরো’, সংসদের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার অধিবেশন চলাকালীন তাণ্ডব চালিয়েছে দুই যুবক। এই ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড় উঠতেই তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে সিনিয়র মন্ত্রীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সবাইকে আগাম সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদের নিরাপত্তা ইস্যুতে গোটা দেশে যখন নিন্দার ঝড় উঠছে সেই সময় এই ইস্যুতে প্রকাশ্য বিবৃতি না দিলেও সূত্রের খবর বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে মন্ত্রীদের কথা বলেন প্রধানমন্ত্রী। যেখানে মোদি বলেন, “আমাদের সকলকে এখন থেকে সাবধানে থাকতে হবে। তবে বিষয়টি নিয়ে কোনওরকম রাজনৈতিক জলঘোলা করার প্রয়োজন নেই। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে সকলকে।” তবে প্রধানমন্ত্রী বার্তা দিলেও উদ্বেগ কাটছে না। কারণ, যার ভিজিটর পাশ ব্যবহার করে সংসদে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে দুইজন তিনি মহিশূরের বিজেপির সাংসদ প্রতাপ সিমহা। এখন প্রশ্ন বিজেপি সাংসদের আত্মীয় হলে কি সংসদের অন্দরে প্রবেশে বিশেষ ছাড় দেওয়া হত? নাহলে স্মোক ক্যান সহ কীভাবে সংসদে প্রবেশ করতে পারে কেউ। যেখানে সাংবাদিকদের খাতা পেন নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংসদে এত কড়াকড়ি থাকে সেখানে এই ঘটনা নিশ্চিতভাবে প্রশ্ন তুলছে।

উল্লেখ্য, বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। ঠিক তখনই দর্শকআসন থেকে লাফ দেয় ২ জন। মুহূর্তে আতঙ্ক তৈরি হয় সংসদের অন্দরে। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। হুড়োহুড়ির মাঝে জুতোর মধ্য থেকে কিছু একটা বের করে একজন, মুহূর্তের মধ্যে গোটা সংসদ ভবনে ছড়িয়ে পড়ল হলুদ রঙের গ্যাস। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর সাংসদরাই ধরে ফেলেন ২ জনকে। ধরা পড়ার পর স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। অন্য দিকে, পার্লামেন্ট ভবনের বাইরে হলুদ ধোঁয়া নির্গত ‘ক্যান’ নিয়ে প্রতিবাদ করার সময় এক যুবক এবং এক মহিলাকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে নীলমের বয়স ৪২ বছর। অমলের বয়স ২৫। তাঁদের দু’জনকে পরিবহণ ভবনের সামনে আটক করা হয়েছে। এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৮ নিরাপত্তারক্ষীকে। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...