Sunday, February 22, 2026

মণিপাল হাসপাতালে সফল রো.বোটিক – অ্যা.সিস্টেড সা.র্জারি

Date:

Share post:

রোবোটিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের আশীর্বাদ যা রোগী এবং শল্যচিকিৎসক উভয়কেই অন্যন্য সুবিধা প্রদান করে। এনসিবিআই (NCBI) প্রদত্ত তথ্য অনুসারে, ভারতে রোবোটিক সার্জারির সাফল্যের হার প্রায় ৯৪ থেকে ১০০ শতাংশ ।প্রচলিত পদ্ধতির তুলনায় রোবোটিক সার্জারিতে খুব কম জটিলতার সম্মুখীন হতে হয় ।‘রোবোটিক সার্জারি’ এই বিষয় নিয়ে আলোচনা ও সাধারণ মানুষদের সচেতন করতে কলকাতায় উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড বেঙ্গালুরু তিনজন বিশিষ্ট চিকিৎসক – ডাঃ লোকেশ এ ভি (পরামর্শদাতা ) অস্থিরোগ এবং রোবোটিক জয়েন্ট প্রতিস্থাপন, ডাঃ কে হেমন্ত কুমার, (পরামর্শদাতা) জিআই, এইচপিবি এবং রোবোটিক সার্জারি, এবং ডাঃ হেমন্ত জি এন (পরামর্শদাতা) ক্যানসার সার্জারি এবং রোবোটিক সার্জারি। এই আলোচনা সভার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স কীভাবে স্বাস্থ্যসেবাকে উচ্চ কোটিতে নিয়ে যাচ্ছে তার গভীর আলোচনা করা হয়েছে।
সম্মেলনে রোবোটিক সার্জারির উল্লেখযোগ্য অবস্থান নিয়ে আলোচনা হয় এবং এই প্রযুক্তির সঠিক ব্যবহারে কিভাবে নির্ভুল এবং উন্নত চিকিৎসা প্রদান করা যায় তা নিয়েও বলা হয়।
রোবোটিক সার্জারির সাফল্যের হার প্রচলিত সার্জারির থেকে শুধু ভালোই নয়, রোবোটিক সার্জারি যুগ্ম প্রতিস্থাপনের জটিল ক্ষেত্রে ভাল ও দীর্ঘমেয়াদী ফল প্রদান করে।
মণিপাল হাসপাতালে ওল্ড এয়ারপোর্ট রোড, রোবোটিক সহায়কের সাহায্যে হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে রোগীদের দ্রুত স্বাস্থ্যোদ্ধার এবং উপকৃত হওয়ার ক্ষেত্রে ৯৯ শতাংশ সফলতা অর্জন করেছে ।
ডাঃ লোকেশ এ ভি আরও ব্যাখ্যা করেন, “রোবোটিক জয়েন্ট প্রতিস্থাপনের আগে, রোগীদের যে সিটি স্ক্যান করা হয় তা রোবটের মাধ্যমেই একটি 3D কাঠামো তৈরী করে জয়েন্ট এবং আশেপাশের কাঠামোর সমস্ত অসুবিধে পুঙ্খানুপুঙ্খ ভাবে শল্যচিকিৎসক সুনির্দিষ্ট পরিমাপ করার পরই মসৃণ এবং সফল অস্ত্রোপচার প্রক্রিয়া নিশ্চিত করা হয় ।”
এখন, ক্যানসার সার্জারিতে রোবোটিক্স পদ্ধতি ব্যবহার করে সমস্যাগুলি অনেক কমেছে। রোগীদের, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছোট, সুনির্দিষ্ট খুব কম কাটাছেড়ার মাধ্যমে সার্জারি করা সম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি এবং রোবোটিক সার্জারি ব্যবহারে অস্ত্রোপচারের ক্ষেত্রে ভবিষ্যৎ এমন এক পথ দেখাবে যেখানে জটিল অস্ত্রোপচার আর কোনো চিন্তার বিষয় হিসেবেই দেখা যাবে না।

spot_img

Related articles

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...