Saturday, June 13, 2026

দাপট দেখাচ্ছে ঠাণ্ডা! বড়দিনে কী আরও নামবে পারদ? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

শীতে (Winter) রীতিমতো কাঁপছে বাংলা (West Bengal)। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্তেই দাপুটে ইনিংস খেলছে ঠান্ডা (Winter)। কলকাতাতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম রয়েছে। তবে বিভিন্ন জেলায় ঠান্ডার প্রকোপ আরও বেশি। আগামী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)।

সোমবার হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন ঠান্ডা বজায় থাকলেও বড়দিনের সময় এই ঠান্ডার আমেজে বাধা পড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কিন্তু বড়দিনের সময় কিছুটা কমতে পারে এই ঠান্ডার আমেজ। বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাস্প ঢুকে ঠান্ডার আমেজ নষ্ট করতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের। সেই সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৬-১৭ ডিগ্রিতে।

এদিকে বর্তমানে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় শীতের কামড় বজায় থাকবে। পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। আবহাওয়া দফতর জানিয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।

 

 

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...