Wednesday, June 24, 2026

বর্ধমান বি.পর্যয় থেকে শিক্ষা! চাপে পড়ে একাধিক স্টেশনের বি.পজ্জনক ট্যাঙ্ক ভা.ঙার সিদ্ধান্ত রেলের

Date:

Share post:

অবশেষে নড়ল টনক। বর্ধমান (Bardhaman) স্টেশনে ট্যাঙ্ক (Tank) বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই চরম সমালোচনার মুখে পড়ে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার স্টেশনে থাকা প্রত্যেক বিপজ্জনক ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, ভেঙে ফেলা জলের ট্যাঙ্কের তালিকায় একাধিক ব্রিটিশ আমলের। সেই তালিকায় রয়েছে হাওড়া ডিভিশনের ৩, আসানসোল ডিভিশনের ৮, মালদহ ডিভিশনের একটি জলের ট্যাঙ্ক। জানা গিয়েছে, দ্রুত ট্যাঙ্কগুলিকে ভেঙে ফেলার কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনে বড়সড় বিপর্যয় ঘটে। স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা ১৮৯০ সালে তৈরি ট্যাঙ্ক আচমকা ভেঙে যায়। দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। মৃতদের নাম ক্রান্তি বাহাদুর (১৪), সোনারাম টুডু (৩৫), মফিজা বেগম (৩৫) এবং সুধীর সূত্রধর। সূত্রের খবর, ক্রান্তি এবং সোনারাম দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। বর্ধমান শহরের লাকুড্ডির বাসিন্দা ছিলেন মফিজা। অন্যদিকে, জখম অবস্থায় সুধীরকে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হলেও, রবিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পাশাপাশি দুর্ঘটনার জেরে জখম হন আরও ৩৪ জন। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়।

তবে গত বুধবারের বর্ধমান স্টেশনে এমন বিপর্যয়ের পরেই রাজ্যের বিপজ্জনক সব ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত পূর্ব রেলের। পূর্ব রেলের মূ্খ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, আগামী এক বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছি। রিনি আরও জানিয়েছেন, আপাতত নষ্ট করার আগে সব চিহ্নিত ট্যাঙ্কগুলির ধারণ ক্ষমতার অর্ধেক জল ভরা হবে। যদি মনে হয় কোনওটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন সেগুলির সংস্কার করা হবে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...