Friday, April 3, 2026

ফের বি.ধ্বংসী ভূ.মিকম্পে কেঁপে উঠল চিন! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

ফের ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল উত্তর-পশ্চিম চিন(China)। সূত্রের খবর, গানসু এবং কিংহাই প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। চিনের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে এদিনের ভয়াবহ কম্পনের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়ি।

দুই প্রদেশ মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ১১৩, আহত বহু। এদিকে ধ্বংসস্তূপের নীচে যাঁরা আটকে রয়েছেন, জোরকদমে তাঁদের উদ্ধারকাজ (Rescue) চলছে।

জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১২টা নাগাদ কেঁপে ওঠে গানসু এবং কিংহাই প্রদেশ। ভূকম্পের কেন্দ্রস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝৌ থেকে ১০০ কিমি দূরে মাটি থেকে মাত্র ১০ কিমি গভীরে। চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, কিংহাই প্রদেশে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। দুই প্রদেশেই চলছে উদ্ধারকাজ। এদিকে ভূমিকম্পের জেরে একেবারে তছনছ বহু এলাকা, নেই বিদ্যুৎ। প্রেসিডেন্ট শি জিনপিং ওই দুই প্রদেশের আধিকারিকদের ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...