Saturday, April 4, 2026

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ.গ্নিকাণ্ড! স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (Bank) আগুন (Fire) লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিঙ্গুরে (Singur)। বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কের জানালা দিয়ে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। এরপর এক মুহূর্ত দেরি না করে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। তবে এদিন দমকল আসতে দেরী হওয়ায় স্থানীয়রাই জানালা ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজে হাত লাগান।

তবে এদিনের আগুনে ব্যাঙ্ক ম্যানেজারের ঘরের এসি ও ইন্টারনেটের লাইন পুরে যায় বলে খবর। এদিকে, স্থানীয় ব্যবসায়ী তারক কর্মকাররের বাড়ির নীচেই রয়েছে এই ব্যাঙ্ক। দোতলায় থাকেন তারক ওই ব্যবসায়ী। এদিকে ব্যবসায়ীর ছেলে অনির্বান কর্মকার বলেন, এদিন সকালে ব্যাঙ্কের জানালা দিয়ে কালো ধোঁয়া দেখেই প্রতিবেশীদের ডাকি। পাশাপাশি ব্যাঙ্কের লোককেও খবর দেওয়া হয়। প্রায় পঞ্চাশ জন স্থানীয়রা এসে জল দিয়ে আগুন নিভিয়েছে। তবে এদিন আগুন নেভার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা অপ্রশস্ত হওয়ায় ব্যাঙ্কের কাছে যেতে পারেনি বলে খবর।

এরপর দমকল কর্মিরা অগ্নিনির্বাপণ যন্ত্র কাঁধে করে নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাঙ্কে ইন্টারনেট চালু ছিল। সেখান থেকেই শর্ট সার্কিট হতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে সিঙ্গুর থানার পুলিশ।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...